গর্ভাবস্থায় প্রথম মাসে তলপেটে ব্যথা হয় কেন? প্রতিকার কি?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫ | দুপুর ১২:১৩
একজন গর্ভবতী নারী তলপেটে ব্যাথা অনুভব করছেন। ছবি - SutterStock
একজন গর্ভবতী নারী তলপেটে ব্যাথা অনুভব করছেন। ছবি - SutterStock

গর্ভকালীন সময়ে একজন মায়ের শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তন আসা শুরু করে।  এটা তিনি নিজেই দেখতে পান এবং বুঝতে পারেন। বিশেষ করে যখন  ইউট্রাস বা জরায়ুর ভিতরে পরিবর্তন ঘটতে থাকে , আর সেই পরিবর্তনটাকে সহায় দিতে বায়োলজিকালী নানান ধরনের পরিবর্তন আসতে শুরু করে শরীরে। অধিকাংশ নারী যারা গর্ভধারণ করে ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা নিতে আসে তারা এই সমস্যাটি নিয়ে প্রশ্ন করেন যে তাদের গর্ভাবস্থায় প্রথম মাসে তলপেটে ব্যথা হয় কেন। এবং এর প্রতিকার কি?


গর্ভধারণের প্রথম মাসটি প্রতিটি মায়ের জন্য এক নতুন অভিজ্ঞতার সূচনা। এই সময় তলপেটে হালকা ব্যথা অনুভব করা খুবই স্বাভাবিক। কিন্তু এই ব্যথা কখন সাধারণ শারীরিক পরিবর্তনের ফল, আর কখন তা কোনো গুরুতর সমস্যার ইঙ্গিত তা জানা জরুরি। একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট হিসেবে, এই পোস্টে আমি সংক্ষেপে আলোচনা করব গর্ভাবস্থার প্রথম মাসে তলপেটে ব্যথা হওয়ার সাধারণ কারণগুলো এবং কখন আপনার দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই তথ্যগুলো আপনাকে অযথা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে সাহায্য করবে।

গর্ভাবস্থার প্রথম মাসে তলপেটে ব্যথা হওয়ার সাধারণ কারণ

গর্ভাবস্থার প্রথম মাসে (৪-৮ সপ্তাহ) তলপেটে হালকা অস্বস্তি বা ব্যথা হতে পারে কিন্তু এটি স্বাভাবিক একটি বিষয়। অতিবাহিত এই সময়কে বলা হয় প্রাথমিক গর্ভাবস্থা, আর এই সময়ে তলপেটে ব্যথার বেশ কয়েকটি প্রাকৃতিক কারণ রয়েছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিচে দেওয়া হল। :

ইমপ্ল্যান্টেশন বা প্রতিস্থাপন ব্যথা 

গর্ভধারণ নিশ্চিত হওয়ার ঠিক আগে বা পরে ডিম্বাণু যখন জরায়ুর দেওয়ালে প্রতিস্থাপিত হয়, তখন তলপেটে হালকা মোচড়ানো বা ক্র্যাম্পিং অনুভূত হতে পারে। একে ইমপ্ল্যান্টেশন ব্যথা বলে। এটি সাধারণত ক্ষণস্থায়ী এবং হালকা প্রকৃতির হয়।

জরায়ুর প্রসারণ

ইমপ্লান্টেশন বা প্রতিস্থাপন শুরু হলে  যারা এর মাংসপেশিগুলো রিলাক্স  মোড়ে চলে যায়। এরপরে ভ্রূণ  বড় হতে শুরু করলেই জরায়ু মাংসপেশি প্রসারিত হতে থাকে। এই প্রসারণের কারণে জরায়ুর চারপাশে থাকা পেশীগুলোতে টান পড়ে। এই টানের ফলে তলপেটের উভয় পাশে বা মাঝখানে মৃদু ব্যথা অনুভূত হতে পারে। অনেকেই এটাকে গ্যাসের ব্যথার মতো মনে করতে পারে। এটি গর্ভধারণের প্রথম মাসে তলপেটে ব্যথা হওয়ার একটি প্রধান কারণ। তবে এটা স্বাভাবিক। 

কোষ্ঠকাঠিন্য ও গ্যাস

গর্ভাবস্থায় শরীরে বিভিন্ন ধরনের হরমোন কত পরিবর্তন দেখা যায় যার মধ্যে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় হজম প্রক্রিয়া ব্যাহত হয় । এর ফলে অধিকাংশ গর্ভবতী মায়ের কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যায় ভোগেন। এই গ্যাস জমা হওয়ার কারণে তলপেটে, বিশেষ করে নিচের দিকে, চাপ বা তীব্র ব্যথা অনুভূত হতে পারে। এই ধরনের তলপেটে ব্যথা সাধারণত জীবনযাত্রার পরিবর্তনে কমে আসে।

রাউন্ড লিগামেন্টের ব্যথা

যদিও এই ব্যথা দ্বিতীয় ত্রৈমাসিকে বেশি দেখা যায়, তবুও প্রথম মাসের শেষ দিকে বা জরায়ু দ্রুত বড় হতে শুরু করলে কেউ কেউ এই ব্যথা অনুভব করতে পারেন। এটি সাধারণত তলপেটের একপাশে বা দু'পাশে তীক্ষ্ণ, ছুঁচ ফোটানোর মতো ব্যথা হিসাবে আসে। হঠাৎ নড়াচড়া বা কাশি দিলে এটি বাড়ে।

কখন তলপেটে ব্যথা বিপদের সংকেত?

অধিকাংশ ক্ষেত্রে প্রথম মাসে তলপেটে ব্যথা স্বাভাবিক হলেও কিছু ক্ষেত্রে এই ব্যথা গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। নিম্নোক্ত পরিস্থিতিতে আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে:

একটোপিক প্রেগন্যান্সি

যদি নিষিক্ত ডিম্বাণু জরায়ুর বাইরে, সাধারণত ফ্যালোপিয়ান টিউবে স্থাপিত হয়, তবে তাকে একটোপিক প্রেগন্যান্সি বলে। এটি একটি অত্যন্ত গুরুতর অবস্থা। এই ক্ষেত্রে তলপেটে, সাধারণত একপাশে, তীব্র এবং ক্রমাগত ব্যথা হয়। এর সাথে যোনিপথে রক্তপাত এবং অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। দ্রুত চিকিৎসা না করালে এটি জীবন বিপন্ন করতে পারে।

মিসক্যারেজ বা গর্ভপাত

তলপেটে তীব্র মোচড়ানো ব্যথা, যা ঋতুস্রাবের ব্যথার চেয়ে অনেক বেশি তীব্র এবং ক্রমাগত চলতে থাকে, তার সাথে যদি উজ্জ্বল লাল রঙের রক্তপাত হয়, তবে তা গর্ভপাতের লক্ষণ হতে পারে। এই ধরনের তলপেটে ব্যথা এবং রক্তপাত দেখলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করা উচিত।

মূত্রনালীর সংক্রমণ

গর্ভাবস্থায় ইউটিআই হওয়া খুবই সাধারণ। এর কারণে তলপেটের নিচে ও পিঠের দিকে ব্যথা হতে পারে। এর সাথে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সময় জ্বালা করা এবং জ্বর আসতে পারে। যদিও এটি সরাসরি গর্ভাবস্থার সমস্যা নয়, তবে এর দ্রুত চিকিৎসা প্রয়োজন।

কখন ডাক্তারের পরামর্শ নেবেন? 

একজন গাইনোকোলজিস্ট হিসেবে আমার পরামর্শ হলো, গর্ভাবস্থার প্রথম মাসে যেকোনো ধরনের তলপেটে ব্যথা বা অস্বাভাবিকতা দেখা দিলে দেরি না করে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। বিশেষত যদি ব্যথার সাথে নিচের উপসর্গগুলো থাকে

  • ব্যথা তীব্র এবং অসহনীয় হলে।
  • একটানা রক্তপাত বা বাদামী স্রাব দেখা দিলে।
  • জ্বর বা কাঁপুনি হলে।
  • অত্যধিক মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি হলে।

মনে রাখবেন, প্রাথমিক গর্ভাবস্থার সমস্যাগুলো দ্রুত নির্ণয় করে চিকিৎসা শুরু করলে মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করা সম্ভব। অযথা দুশ্চিন্তা না করে সঠিক তথ্যের উপর নির্ভর করুন এবং একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থাকুন।

মন্তব্য: প্রথম মাসে তলপেটে ব্যথা হওয়া মানেই গুরুতর কিছু নয়। তবে সতর্ক থাকা এবং আপনার শরীরের যেকোনো পরিবর্তন লক্ষ্য করা অপরিহার্য। আপনার ব্যক্তিগত স্বাস্থ্য এবং গর্ভাবস্থার বিস্তারিত তথ্য শুধুমাত্র আপনার চিকিৎসকই ভালো জানেন।


লিখেছেন - ডা. জাহিদা পারভিন 

এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস (গাইনী এন্ড অবস] / এফসিপিএস সাবস্পেশালিটি ট্রেনিং,

গাইনাকোলজিকাল অনকোলজী /' বিএসএমএমইড. ঢাকা।

সর্বশেষ
জনপ্রিয়

স্বাস্থ্য থেকে আরো

আরো দেখুন
গর্ভাবস্থায় প্রথম ৩ মাসের খাবার তালিকা ও জরুরি কিছু নিয়ম

গর্ভাবস্থার প্রথম ৩ মাস বা প্রথম ট্রাইমেস্টার প্রতিটি মায়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে গর্ভের শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ তৈরি হওয়া শুরু হয়। তাই মায়ের শরীরে সঠিক পুষ্টির জোগান দেওয়া ভীষণ জরুরি। সঠিক খাবার মা ও শিশু দুজনকেই সুস্থ রাখতে সাহায্য করে। গর্ভাবস্থায় প্রথম ৩ মাসের খাবার তালিকা গর্ভাবস্থার প্রথম ৩ মাস বা প্রথম ট্রাইমেস্টার প্রতিটি হবু মায়ের জন্যই একটি বিশেষ এবং স্পর্শকাতর সময়। এই শুরুর দিনগুলোতে গর্ভের শিশুর শরীরের প্রধান অঙ্গগুলো তৈরি হওয়া শুরু হয়, তাই মায়ের শরীরে সঠিক পুষ্টির জোগান দেওয়া ভীষণ জরুরি। সঠিক খাবার মা ও শিশু দুজনকে সুস্থ রাখার পাশাপাশি গর্ভাবস্থার প্রাথমিক ধকল কাটাতে সাহায্য করে। এই সময়ে প্রতিদিনের খাদ্যতালিকায় এমন কিছু সহজ ও পুষ্টিকর খাবার রাখা উচিত যা হজম করা সহজ এবং যা শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে। প্রথম ৩ মাসে ফলিক অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার গর্ভের শিশুর মস্তিষ্কের সঠিক গঠনের জন্য প্রথম ৩ মাস ফলিক অ্যাসিড খাওয়া অনেক জরুরি। এর জন্য আপনার প্রতিদিনের খাবারে সবুজ শাকসবজি যেমন পালং শাক, লাল শাক এবং ব্রকলি রাখা উচিত। পাশাপাশি ডাল, শিম এবং বিভিন্ন ধরণের লেবুতে প্রচুর ফলিক অ্যাসিড পাওয়া যায়। এই খাবারগুলো মায়ের শরীরে রক্তশূন্যতা দূর করতেও দারুণ কাজ করে। ডিম ও চর্বিহীন মাংস ডিমকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউজ। গর্ভাবস্থার শুরুতে প্রতিদিন অন্তত একটি করে সেদ্ধ ডিম খাওয়ার অভ্যাস করা ভালো। ডিমে থাকা প্রোটিন এবং কোলিন শিশুর কোষ গঠনে সাহায্য করে। এছাড়া চর্বিহীন মুরগির মাংস এবং ছোট-বড় মাছ থেকে প্রয়োজনীয় প্রোটিন পাওয়া যায়, যা এই সময়ে শরীরের ক্লান্তি দূর করে। ক্যালসিয়ামের জন্য দুধ ও দুগ্ধজাত খাবার শিশুর হাড় ও দাঁত মজবুত করার জন্য এই সময়ে পর্যাপ্ত ক্যালসিয়াম দরকার। প্রতিদিন অন্তত এক গ্লাস ফোটানো তরল দুধ বা এক বাটি টকদই খাওয়ার চেষ্টা করুন। যারা সরাসরি দুধ খেতে পারেন না বা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তারা ছানা বা পনির খেতে পারেন। এটি মায়ের শরীরের হাড়ের ক্ষয় রোধ করতেও সাহায্য করে। শুকনো ফল ও বাদাম প্রথম ৩ মাসে অনেক মায়েরই সকালের দিকে বমি বমি ভাব বা মাথা ঘোরার সমস্যা হয়। এই সময়ে এক মুঠো কাঠবাদাম, কাজুবাদাম বা চিনা বাদাম খেলে শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। শুকনো ফল যেমন খেজুর বা কিসমিসও এই সময়ে বিকেলের নাস্তা হিসেবে খুব ভালো ও পুষ্টিকর অপশন। পর্যাপ্ত পানি ও তরল খাবার এই সময়ে শরীরে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। বমি বা গ্যাস্ট্রিকের কারণে শরীর যেন ডিহাইড্রেটেড না হয়ে পড়ে, সেজন্য দিনে অন্তত ৮-১০ গ্লাস পরিষ্কার পানি পান করুন। পানির পাশাপাশি ডাবের পানি, লেবুর শরবত বা ঘরে তৈরি ফ্রেশ ফলের রস খেতে পারেন। এটি শরীরের বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে। প্রথম ৩ মাসে যেসব খাবার এড়িয়ে চলবেন কিছু খাবার গর্ভাবস্থার শুরুতে বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। যেমন কাঁচা বা আধা-সেদ্ধ ডিম ও মাংস, অপাস্তুরিত দুধ, এবং কাঁচা পেঁপে বা আনারস। এই খাবারগুলো গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। অতিরিক্ত চা, কফি বা ক্যাফেইন জাতীয় পানীয় এবং বাইরের খোলা বা বাসি খাবার খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকা উচিত। প্রথম ৩ মাসের কিছু জরুরি টিপস একবারে অনেক বেশি খাবার না খেয়ে সারাদিনে অল্প অল্প করে ৪-৫ বার খাওয়ার অভ্যাস করুন। এতে বমি ভাব ও গ্যাস্ট্রিকের সমস্যা অনেক কমে আসবে। খাবার তালিকায় বৈচিত্র্য রাখুন যেন সব ধরণের পুষ্টি শরীর সমানভাবে পায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলিক অ্যাসিড এবং আয়রন সাপ্লিমেন্ট নিতে অবহেলা করবেন না। উপসংহার গর্ভাবস্থার প্রথম ৩ মাস একটু সাবধানে এবং নিয়ম মেনে চললে পুরো জার্নিটা অনেক সহজ হয়ে যায়। নিজের পছন্দের এবং পুষ্টিকর খাবারগুলো তালিকায় রাখুন। যেকোনো নতুন খাবার নিয়মিত শুরু করার আগে অবশ্যই আপনার গাইনি ডাক্তারের সাথে একবার কথা বলে নিশ্চিত হয়ে নিন। মুক্ত বাতাসে হালকা হাঁটাচলা করুন এবং সবসময় দুশ্চিন্তামুক্ত ও হাসিখুশি থাকার চেষ্টা করুন।

দিগন্ত প্রতিবেদন ২২ মে, ২০২৬ 0

দেশের ২০ শতাংশ মানুষই থাইরয়েডে আক্রান্ত, জন্মের পরপরই পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি

রাতে দেরি করে খাবার খেলে শরীরে যে ৫টি বিপদ আসে

রাতে ঘুমানোর আগে এই ১টি কাজ করুন, ডায়াবেটিস কমবে ম্যাজিকের মতন

গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া উচিত?

গর্ভাবস্থায় একজন মায়ের খাবারের প্রতি বিশেষ যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে মায়ের শরীরের পাশাপাশি গর্ভের শিশুর বৃদ্ধিও নির্ভর করে সঠিক পুষ্টির ওপর। ফল এমন একটি খাবার যা ভিটামিন, মিনারেল, ফাইবার ও প্রাকৃতিক পুষ্টিতে ভরপুর। তাই অনেকেই জানতে চান গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া উচিত এবং কোন ফল মা ও শিশুর জন্য বেশি উপকারী। গর্ভাবস্থায় ফল খেলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পায়। এছাড়া এটি হজম ভালো রাখতে, কোষ্ঠকাঠিন্য কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গর্ভাবস্থায় ফল খাওয়ার উপকারিতা গর্ভাবস্থায় নিয়মিত ফল খাওয়া মা ও গর্ভের শিশুর সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে থাকা প্রাকৃতিক ভিটামিন, মিনারেল, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের নানা ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এই সময়ে সঠিক পুষ্টি না পেলে মা দুর্বল হয়ে পড়তে পারেন এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল রাখা জরুরি। ১. শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে বিভিন্ন ফলে থাকা ফলিক অ্যাসিড, ভিটামিন সি, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান গর্ভের শিশুর মস্তিষ্ক, হাড় ও শরীরের স্বাভাবিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ফলিক অ্যাসিড শিশুর জন্মগত কিছু জটিলতার ঝুঁকি কমাতে সহায়ক। ২. মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভাবস্থায় শরীর তুলনামূলক সংবেদনশীল থাকে। কমলা, মাল্টা, পেয়ারা বা আমলকির মতো ফলে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে। ৩. কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে গর্ভাবস্থায় অনেক নারীর হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কলা, আপেল, পেয়ারা ও নাশপাতির মতো ফাইবারসমৃদ্ধ ফল হজম ভালো রাখতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়তা করে। ৪. শরীরে পানির ঘাটতি কমায় তরমুজ, কমলা, মাল্টা বা আঙুরের মতো ফলে প্রচুর পানি থাকে, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এতে ক্লান্তি ও দুর্বলতাও কিছুটা কমে। ৫. রক্তস্বল্পতার ঝুঁকি কমাতে সহায়ক ডালিম, খেজুর ও ভিটামিন সি সমৃদ্ধ ফল শরীরে আয়রন শোষণে সাহায্য করে। এতে রক্তস্বল্পতার ঝুঁকি কমতে পারে, যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা। ৬. প্রাকৃতিকভাবে শক্তি যোগায় গর্ভাবস্থায় দ্রুত ক্লান্ত লাগা স্বাভাবিক। ফলে থাকা প্রাকৃতিক চিনি শরীরে দ্রুত শক্তি জোগায়। তাই অনেক চিকিৎসক হালকা ক্ষুধা লাগলে ফল খাওয়ার পরামর্শ দেন। ৭. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ফল সাধারণত কম চর্বিযুক্ত এবং স্বাস্থ্যকর খাবার। অতিরিক্ত জাঙ্ক ফুডের বদলে ফল খেলে অপ্রয়োজনীয় ওজন বাড়ার ঝুঁকি কিছুটা কমে। ৮. ত্বক ও শরীর সতেজ রাখতে সাহায্য করে অনেক ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এছাড়া শরীর সতেজ ও ফ্রেশ অনুভব করতেও সাহায্য করে। গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া উচিত ১. কলা কলা গর্ভবতী নারীদের জন্য খুব উপকারী একটি ফল। এতে পটাশিয়াম, ভিটামিন বি৬ ও ফাইবার থাকে। উপকারিতা: বমিভাব কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায়, শরীরে শক্তি যোগায় ২. আপেল আপেলে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। উপকারিতা:, হজম ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শিশুর ফুসফুসের বিকাশে সহায়ক হতে পারে ৩. কমলা ও মাল্টা কমলা জাতীয় ফলে ভিটামিন সি বেশি থাকে। উপকারিতা: শরীরে আয়রন শোষণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে হাইড্রেট রাখে ৪. ডালিম গর্ভাবস্থায় ডালিম খুবই উপকারী বলে মনে করেন অনেক পুষ্টিবিদ। উপকারিতা:, রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে, আয়রনের ঘাটতি পূরণে সহায়ক, শিশুর বৃদ্ধি ভালো রাখতে সাহায্য করে ৫. আম পরিমাণমতো পাকা আম খাওয়া যেতে পারে। উপকারিতা: ভিটামিন এ ও সি সরবরাহ করে, শরীরের শক্তি বাড়ায়, হজমে সাহায্য করে তবে অতিরিক্ত আম খাওয়া ঠিক নয়, বিশেষ করে যাদের রক্তে শর্করার সমস্যা আছে। ৬. পেয়ারা পেয়ারায় ভিটামিন সি ও ফাইবার অনেক বেশি থাকে। উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে ৭. আঙুর পরিমাণমতো আঙুর খাওয়া যেতে পারে। উপকারিতা: শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে , ক্লান্তি কমাতে সহায়ক, কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে ৮. অ্যাভোকাডো অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর চর্বি ও ফলিক অ্যাসিড থাকে। উপকারিতা: শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক, মায়ের শরীরে পুষ্টির ঘাটতি কমায় গর্ভাবস্থায় ফল খাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন ফল খাওয়ার আগে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এরপরে পরিমাণমতো খান , কারন অতিরিক্ত ফল খেলে রক্তে শর্করা বাড়তে পারে।  তারপর আবার কাটা ফল বাইরে থেকে না খাওয়াই ভালো , রাস্তার কাটা ফল অনেক সময় জীবাণুযুক্ত হতে পারে। আর অবশ্যই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফল নির্বাচন করুন কারন ব্যক্তিভেদে খাদ্য চাহিদা ভিন্ন হতে পারে, তাই বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।

দিগন্ত প্রতিবেদন ১৬ মে, ২০২৬ 0

কিভাবে আপনার বাচ্চাকে হাম থেকে সুরক্ষা দিবেন?

stroke

তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে যা করবেন

ফ্রিজের ঠান্ডা পানি পান করলে কী ক্ষতি হয়? যা অনেকেই জানেন না

ফ্রিজের ঠান্ডা পানি পান করলে কী ক্ষতি হয়? যা অনেকেই জানেন না

ডায়াবেটিসের রোগীদের হজের প্রস্তুতি কেমন হওয়া উচিত
ডায়াবেটিসের রোগীদের হজের প্রস্তুতি কেমন হওয়া উচিত

হজ যাত্রা শারীরিক ও মানসিকভাবে দীর্ঘ প্রস্তুতির একটি সফর। প্রতিবছর লাখ লাখ মুসলমান সৌদি আরবের মক্কা ও মদিনায় যান হজ পালনে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই সফরে বাড়তি সতর্কতা জরুরি। কারণ দীর্ঘ ভ্রমণ, খাবারের সময় পরিবর্তন, অতিরিক্ত হাঁটা, গরম আবহাওয়া এবং ক্লান্তির কারণে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকদের মতে, ডায়াবেটিস রোগীরা হজে যাওয়ার অন্তত এক মাস আগে পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেবেন। রক্তে শর্করা নিয়ন্ত্রণে আছে কি না, কিডনি, চোখ ও হৃদরোগের ঝুঁকি আছে কি না, তা যাচাই করা দরকার। চিকিৎসকেরা বলছেন, যাঁরা ইনসুলিন ব্যবহার করেন, তাঁরা ইনসুলিন বহনের সঠিক নিয়ম জেনে নেবেন। অতিরিক্ত গরমে ইনসুলিন নষ্ট হতে পারে। তাই ঠান্ডা ব্যাগে সংরক্ষণ করা ভালো,  ঠান্ডা ব্যাগ না থাকলে কিনে নিবেন । সঙ্গে গ্লুকোমিটার, পর্যাপ্ত স্ট্রিপ ও প্রেসক্রিপশন রাখবেন । খাবারের ক্ষেত্রে দীর্ঘ সময় খালি পেটে থাকা যাবে না। শুকনো খাবার, খেজুর, বিস্কুট বা গ্লুকোজ জাতীয় খাবার সঙ্গে রাখা উচিত। হঠাৎ মাথা ঘোরা, কাঁপুনি, অতিরিক্ত ঘাম হলে দ্রুত রক্তে শর্করা পরীক্ষা করতে হবে।  বিশেষজ্ঞদের মতে, হজের সময় ডায়াবেটিস রোগীদের নিয়মিত হাঁটা উপকারী হলেও অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলা উচিত। শরীরের সংকেত বুঝে চলাই সবচেয়ে নিরাপদ পথ।

ডিপি প্রতিবেদন ২১ এপ্রিল, ২০২৬ 0
নবজাতকের মায়ের জন্য যে খাবার নিষিদ্ধ

নবজাতকের মায়ের জন্য যে খাবার নিষিদ্ধ

দিনে কতটুকু পানি পান করা উচিত

দিনে কতটুকু পানি পান করা উচিত? ৯০% মানুষ ভুল জানেন!

হাম নিয়ে যে ভুল ধারণাগুলো আপনার শিশুর জীবন ঝুঁকির মুখে ফেলছে

হাম নিয়ে যে ভুল ধারণাগুলো আপনার শিশুর জীবন ঝুঁকির মুখে ফেলছে