বিপিএলে থাকছে ফরচুন বরিশাল জানালেন মিজানুর রহমান

ডিপি প্রতিবেদন
ডিপি প্রতিবেদন
১৩ অক্টোবর, ২০২৫ | দুপুর ১২:৪৫
ফরচুন বরিশাল, বিপিএল
ফরচুন বরিশাল, বিপিএল

গেল কদিন ধরে বিপিএলকে কেন্দ্র করে সবচেয়ে বড় গুঞ্জন উঠেছিল সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন এবং বরাবর হ্যাটট্রিক চ্যাম্পিয়নের আশানুরূপ দল ফরচুন বরিশাল থাকছে না এবারের বিপিএল আসরে। তবে দলটির কর্ণধার মোঃ মিজানুর রহমানের সাথে কথা বলে জানা গেছে সবকিছু মিলে গেলেই বিপিএলে থাকবেন তারা। 

 


দেশের এক জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিকের প্রশ্নে মিজানুর রহমান বলেছেন "দেখুন বিপিএলে অংশ নেব না কোথাও বলিনি এটা। তবে কিছু বিষয় রয়েছে, আমরা একটা অনুরোধ করেছি যে সময়টা একটু পেছানোর জন্য। কারণ কিছু সরঞ্জাম আনতে সময় লাগে, আমরা যে কারণে অনুরোধ করেছি একটু পেছানোর জন্য। বুলবুল ভাই দেশে আসলে আলোচনা করব বিস্তারিত।"

সর্বশেষ বিসিবির নতুন কমিটির পরিচালকরা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে বেশ নড়সড়ে বসেছেন নবনির্বাচিত এই কমিটি। প্রথম সভার পর বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান যে পরবর্তী বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিসিবি এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি সময়মতো আয়োজন করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে দেওয়া হলেও, তাদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও দেখা যায়নি।

ইতিমধ্যে, বিসিবি দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়ার জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে 'এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট' আহ্বান করেছিল। আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে ক্রাইটেরিয়া পূরণকারী পাঁচটি (সম্ভাব্য) প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেবে বিসিবি।

বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন যে একাধিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়াও, টুর্নামেন্টের স্বচ্ছতা নিশ্চিত করতে ফিক্সিংয়ের সন্দেহে থাকা কোনো ক্রিকেটারকে আসন্ন খেলোয়াড় ড্রাফটে রাখা হবে না। এই সমস্ত বিষয়ে চূড়ান্ত ও বিস্তারিত রিপোর্ট চলতি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সর্বশেষ
জনপ্রিয়

খেলাধুলা থেকে আরো

আরো দেখুন
ছবিঃ ইন্টারনেট
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন এক আলোচিত ঘটনা যুক্ত হয়েছে। সৌদি আরবের শীর্ষ ক্লাব আল নাসেরের নারী দলের অধিনায়ক ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং সৌদি আরবে ওমরাহ পালন করেছেন। তার জীবনে এটি একটি নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। জানা যায়, সৌজা বর্তমানে সৌদি আরবেই বসবাস করছেন এবং আল নাসেরের হয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছেন। ফুটবলের প্রতি তার পরিশ্রম ও নিষ্ঠা, পাশাপাশি ধর্মীয় অঙ্গীকার দুই ক্ষেত্রেই তার আন্তরিকতা তাকে বিশ্বজুড়ে ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসা এনে দিয়েছে। ইসলাম গ্রহণের এই সিদ্ধান্ত তার প্রতি সেই শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে। আল নাসেরের সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক বার্তায় সৌজার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে ওমরাহ পালনের সময়কার তার ভিডিও প্রকাশ করা হয়, যেখানে তিনি নিজের এই সিদ্ধান্ত নিয়ে ভাবনা ও অনুভূতির কথা তুলে ধরেছেন। সামাজিক মাধ্যমে ভক্তদের পক্ষ থেকে অভিনন্দন ও সমর্থনের বার্তা ভেসে এসেছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রীড়া ও বিনোদন জগতের আরও কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব ইসলাম গ্রহণ করেছেন। তাদের অনেকেই নতুন বিশ্বাসের মাধ্যমে পাওয়া শান্তি ও তৃপ্তির কথা প্রকাশ্যে শেয়ার করেছেন। সৌজার সিদ্ধান্তও সেই ধারারই অংশ বলে মনে করা হচ্ছে। আল নাসর এক বিবৃতিতে সৌজার এই যাত্রাকে সুন্দর ও অনুপ্রেরণামূলক পথচলা বলে উল্লেখ করেছে এবং তার ক্রীড়া ও আধ্যাত্মিক জীবনে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে। অনেক ক্রীড়াপ্রেমী ও ধর্মপ্রাণ মানুষ সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, পেশাদার ফুটবল ক্যারিয়ার ও নতুন ধর্মীয় জীবনের মধ্যে যে ভারসাম্য তিনি গড়ে তুলছেন, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সৌজার ইসলাম গ্রহণ ও ওমরাহ পালন শুধু তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের বহুমাত্রিকতা ও বিভিন্ন সংস্কৃতি-ধর্মের প্রতি উন্মুক্ততারও প্রতীক হয়ে উঠেছে। ফুটবল মাঠে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তার এই আধ্যাত্মিক যাত্রা তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী ক্রীড়াবিদদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।

ডিপি প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি, ২০২৬ 0
সেরা ফুটবলার - ছবি ফিফা

বিশ্বের সেরা ফুটবলার কে জেনে নিন

ফরচুন বরিশাল, বিপিএল

বিপিএলে থাকছে ফরচুন বরিশাল জানালেন মিজানুর রহমান