দলে ডাক পেয়েই কান্নায় ভেঙে পড়লেন নেইমার, ভাইরাল আবেগঘন ভিডিও

দিগন্ত প্রতিবেদন
দিগন্ত প্রতিবেদন
প্রকাশ: ১৯ মে, ২০২৬ | রাত ১১:২
কান্নায় ভেঙে পড়লেন নেইমার

ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেয়ে আনন্দে রীতিমতো কেঁদে ফেলেছেন সুপারস্টার নেইমার জুনিয়র। দীর্ঘ চোট কাটিয়ে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে জড়িয়ে তার কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

২০২৩ সালে মন্তেভিদিওতে ব্রাজিলের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন এই তারকা ফরোয়ার্ড। এরপর গুরুতর চোটের কারণে লম্বা সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। ৩৪ বছর বয়সী নেইমারের বয়স আর ফিটনেস বিবেচনায় এটাই হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তাই চূড়ান্ত দল ঘোষণার আগে তাকে নিয়ে ভক্তদের মনে বেশ দুশ্চিন্তা ছিল।

কিন্তু সব শঙ্কা দূর করে দলে নিজের জায়গা ফিরে পাওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ব্রাজিল সমর্থক। অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন প্রিয় তারকাকে ফের বিশ্বমঞ্চে দেখার আশায়।

দলে সুযোগ পাওয়ার খবর শোনার পর বন্ধু-বান্ধবরা যখন উল্লাস করছিলেন, তখন নেইমার নিজের আবেগ ধরে রাখতে পারেননি। দীর্ঘ চোটের দুঃস্বপ্ন আর মাঠের বাইরে থাকার মানসিক যন্ত্রণা পেরিয়ে আরও একবার বিশ্বমঞ্চে ফেরার আনন্দে প্রেমিকা ব্রুনাকে জড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। দুই হাতে মুখ ঢেকে রাখা সেই আবেগঘন মুহূর্তের ভিডিওটি নেইমার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা মুহূর্তেই লুফে নেন নেটিজেনরা। ভিডিওটির ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে উত্তেজনাকর এবং আনন্দের দিনের একটি দৃশ্য আমার ইউটিউব চ্যানেলে দিলাম। ধন্যবাদ, ব্রাজিল।’

ক্রীড়া বিশ্লেষকদের মতে, নেইমারের এই ফেরা শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয়, বরং বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্যও এক বিশাল আবেগের ব্যাপার। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তার ফেরা নিয়ে অনেক সমালোচনা ও সংশয় ছিল।

কিন্তু ব্রাজিলের মতো দলে তার এই প্রত্যাবর্তন প্রমাণ করে যে, দলের আক্রমণভাগে এখনো তার অভিজ্ঞতা ও জাদুকরী স্কিলের ওপরই কোচ সবচেয়ে বেশি ভরসা রাখছেন। তাছাড়া ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে বিশ্বকাপ শিরোপার আক্ষেপ ঘোচানোর এটাই তার শেষ সুযোগ, যা সাধারণ দর্শকদের কাছে এবারের আসরকে আরও রোমাঞ্চকর ও আকর্ষণীয় করে তুলবে।

সর্বশেষ
জনপ্রিয়

খেলাধুলা থেকে আরো

আরো দেখুন
কান্নায় ভেঙে পড়লেন নেইমার
দলে ডাক পেয়েই কান্নায় ভেঙে পড়লেন নেইমার, ভাইরাল আবেগঘন ভিডিও

ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেয়ে আনন্দে রীতিমতো কেঁদে ফেলেছেন সুপারস্টার নেইমার জুনিয়র। দীর্ঘ চোট কাটিয়ে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে জড়িয়ে তার কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। ২০২৩ সালে মন্তেভিদিওতে ব্রাজিলের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন এই তারকা ফরোয়ার্ড। এরপর গুরুতর চোটের কারণে লম্বা সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। ৩৪ বছর বয়সী নেইমারের বয়স আর ফিটনেস বিবেচনায় এটাই হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তাই চূড়ান্ত দল ঘোষণার আগে তাকে নিয়ে ভক্তদের মনে বেশ দুশ্চিন্তা ছিল। কিন্তু সব শঙ্কা দূর করে দলে নিজের জায়গা ফিরে পাওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ব্রাজিল সমর্থক। অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন প্রিয় তারকাকে ফের বিশ্বমঞ্চে দেখার আশায়। দলে সুযোগ পাওয়ার খবর শোনার পর বন্ধু-বান্ধবরা যখন উল্লাস করছিলেন, তখন নেইমার নিজের আবেগ ধরে রাখতে পারেননি। দীর্ঘ চোটের দুঃস্বপ্ন আর মাঠের বাইরে থাকার মানসিক যন্ত্রণা পেরিয়ে আরও একবার বিশ্বমঞ্চে ফেরার আনন্দে প্রেমিকা ব্রুনাকে জড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। দুই হাতে মুখ ঢেকে রাখা সেই আবেগঘন মুহূর্তের ভিডিওটি নেইমার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা মুহূর্তেই লুফে নেন নেটিজেনরা। ভিডিওটির ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে উত্তেজনাকর এবং আনন্দের দিনের একটি দৃশ্য আমার ইউটিউব চ্যানেলে দিলাম। ধন্যবাদ, ব্রাজিল।’ ক্রীড়া বিশ্লেষকদের মতে, নেইমারের এই ফেরা শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয়, বরং বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্যও এক বিশাল আবেগের ব্যাপার। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তার ফেরা নিয়ে অনেক সমালোচনা ও সংশয় ছিল। কিন্তু ব্রাজিলের মতো দলে তার এই প্রত্যাবর্তন প্রমাণ করে যে, দলের আক্রমণভাগে এখনো তার অভিজ্ঞতা ও জাদুকরী স্কিলের ওপরই কোচ সবচেয়ে বেশি ভরসা রাখছেন। তাছাড়া ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে বিশ্বকাপ শিরোপার আক্ষেপ ঘোচানোর এটাই তার শেষ সুযোগ, যা সাধারণ দর্শকদের কাছে এবারের আসরকে আরও রোমাঞ্চকর ও আকর্ষণীয় করে তুলবে।

দিগন্ত প্রতিবেদন ১৯ মে, ২০২৬ 0

অবশেষে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল চীন

ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন ডিক অ্যাডভোকাট

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ , আনুষ্ঠানিক ঘোষণা বাকি

বিশ্বকাপের আগে বিপাকে ইরান, এখনো মেলেনি যুক্তরাষ্ট্রের ভিসা

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহও বাকি নেই। তবে এখনো যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় রয়েছে ইরান জাতীয় ফুটবল দল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ জানিয়েছেন, ভিসা–সংক্রান্ত জটিলতার এখনো সমাধান হয়নি। বিষয়টি নিয়ে খুব শিগগিরই ফিফার সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসবে ইরান। মেহেদি তাজ বলেন, “আগামীকাল অথবা পরশু ফিফার সঙ্গে আমাদের চূড়ান্ত বৈঠক হবে। তারা অবশ্যই আমাদের নিশ্চয়তা দেবে বলে আশা করছি। কারণ এখনো ভিসা সমস্যার সমাধান হয়নি।” তিনি আরও জানান, কোন খেলোয়াড় ভিসা পাচ্ছেন বা কী অগ্রগতি হয়েছে, সে সম্পর্কেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পায়নি ইরান ফুটবল ফেডারেশন। তাজের ভাষায়, “এখন পর্যন্ত কোনো ভিসাই ইস্যু করা হয়নি।” ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের খেলোয়াড়দের আঙুলের ছাপ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি আন্তালিয়াতে সম্পন্ন করার চেষ্টা করছে ইরান, যাতে খেলোয়াড়দের অতিরিক্ত ভ্রমণ করতে না হয়। বিশ্বকাপের আগে ইরান দল তুরস্কে ক্যাম্প করবে বলেও নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এদিকে বুধবার তেহরানে জাতীয় দলের জন্য একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে খেলোয়াড় ও কর্মকর্তাদের শুভকামনা জানানো হয় বিশ্বকাপ যাত্রার আগে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করলেও ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ইরানের। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর। রাজনৈতিক টানাপোড়েনেও বাড়ছে চাপ বিশ্লেষকরা বলছেন, ক্রীড়ার বাইরেও এই ভিসা জটিলতার পেছনে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৮০ সাল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। সম্প্রতি ইরান–ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের অবস্থানও পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে এমন অনিশ্চয়তা খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

দিগন্ত প্রতিবেদন ১৪ মে, ২০২৬ 0
দেশে ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা: কীভাবে দেখবেন খেলা?

দেশে ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা: কীভাবে দেখবেন খেলা?

ছবিঃ ইন্টারনেট

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা

সেরা ফুটবলার - ছবি ফিফা

বিশ্বের সেরা ফুটবলার কে জেনে নিন

ফরচুন বরিশাল, বিপিএল
বিপিএলে থাকছে ফরচুন বরিশাল জানালেন মিজানুর রহমান

গেল কদিন ধরে বিপিএলকে কেন্দ্র করে সবচেয়ে বড় গুঞ্জন উঠেছিল সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন এবং বরাবর হ্যাটট্রিক চ্যাম্পিয়নের আশানুরূপ দল ফরচুন বরিশাল থাকছে না এবারের বিপিএল আসরে। তবে দলটির কর্ণধার মোঃ মিজানুর রহমানের সাথে কথা বলে জানা গেছে সবকিছু মিলে গেলেই বিপিএলে থাকবেন তারা।    দেশের এক জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিকের প্রশ্নে মিজানুর রহমান বলেছেন "দেখুন বিপিএলে অংশ নেব না কোথাও বলিনি এটা। তবে কিছু বিষয় রয়েছে, আমরা একটা অনুরোধ করেছি যে সময়টা একটু পেছানোর জন্য। কারণ কিছু সরঞ্জাম আনতে সময় লাগে, আমরা যে কারণে অনুরোধ করেছি একটু পেছানোর জন্য। বুলবুল ভাই দেশে আসলে আলোচনা করব বিস্তারিত।" সর্বশেষ বিসিবির নতুন কমিটির পরিচালকরা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে বেশ নড়সড়ে বসেছেন নবনির্বাচিত এই কমিটি। প্রথম সভার পর বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান যে পরবর্তী বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিসিবি এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি সময়মতো আয়োজন করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে দেওয়া হলেও, তাদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও দেখা যায়নি। ইতিমধ্যে, বিসিবি দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়ার জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে 'এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট' আহ্বান করেছিল। আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে ক্রাইটেরিয়া পূরণকারী পাঁচটি (সম্ভাব্য) প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেবে বিসিবি। বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন যে একাধিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও, টুর্নামেন্টের স্বচ্ছতা নিশ্চিত করতে ফিক্সিংয়ের সন্দেহে থাকা কোনো ক্রিকেটারকে আসন্ন খেলোয়াড় ড্রাফটে রাখা হবে না। এই সমস্ত বিষয়ে চূড়ান্ত ও বিস্তারিত রিপোর্ট চলতি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ডিপি প্রতিবেদন ১৯ অক্টোবর, ২০২৫ 0