ব্রেকিং: বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ মে, ২০২৬ | সকাল ১১:৬

ইরানের ওপর মঙ্গলবারের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার থেকে নেমে আসে ১০৯ ডলারে।

সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন। একই সঙ্গে তিনি বলেন, এমন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ‘খুবই গ্রহণযোগ্য’ হতে পারে।

এর আগে সপ্তাহজুড়ে ইরানকে নিয়ে ট্রাম্পের কঠোর বক্তব্যে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। সোমবার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ইরানকে দ্রুত এগোতে হবে, নইলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না।’ তার এই মন্তব্যের পরপরই তেলের দাম বেড়ে যায়।

মূল সংকটের কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ করে দেয়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে অঞ্চলটিতে যেকোনো উত্তেজনা সরাসরি বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের বিকল্প নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। তবে একই সময়ে ইরানের একটি সংবাদ সংস্থা দাবি করে, আলোচনার অংশ হিসেবে ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই বাজারে কিছুটা স্বস্তি ফেরে এবং তেলের দাম কমতে শুরু করে।

পরে ট্রাম্প বলেন, ‘এখন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।’ তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না। একই সঙ্গে সতর্ক করে বলেন, গ্রহণযোগ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্র খুব দ্রুত বড় ধরনের সামরিক অভিযানে যেতে প্রস্তুত রয়েছে। এদিকে ইরান এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সর্বশেষ
জনপ্রিয়

আন্তর্জাতিক থেকে আরো

আরো দেখুন
ব্রেকিং: বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ইরানের ওপর মঙ্গলবারের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার থেকে নেমে আসে ১০৯ ডলারে। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন। একই সঙ্গে তিনি বলেন, এমন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ‘খুবই গ্রহণযোগ্য’ হতে পারে। এর আগে সপ্তাহজুড়ে ইরানকে নিয়ে ট্রাম্পের কঠোর বক্তব্যে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। সোমবার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ইরানকে দ্রুত এগোতে হবে, নইলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না।’ তার এই মন্তব্যের পরপরই তেলের দাম বেড়ে যায়। মূল সংকটের কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ করে দেয়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে অঞ্চলটিতে যেকোনো উত্তেজনা সরাসরি বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব ফেলছে। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের বিকল্প নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। তবে একই সময়ে ইরানের একটি সংবাদ সংস্থা দাবি করে, আলোচনার অংশ হিসেবে ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই বাজারে কিছুটা স্বস্তি ফেরে এবং তেলের দাম কমতে শুরু করে। পরে ট্রাম্প বলেন, ‘এখন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।’ তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না। একই সঙ্গে সতর্ক করে বলেন, গ্রহণযোগ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্র খুব দ্রুত বড় ধরনের সামরিক অভিযানে যেতে প্রস্তুত রয়েছে। এদিকে ইরান এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আন্তর্জাতিক ডেস্ক ১৯ মে, ২০২৬ 0

ভারতের মানচিত্র বদলে যাবে বলে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, আবারো বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম

সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আযহার তারিখ ঘোষনা

৩য় বা ৪র্থ সন্তান নিলেই ৩০-৪০ হাজার রুপি পুরস্কার দেবে ভারতের এই রাজ্য

বিশ্বজুড়ে যখন জনসংখ্যা নিয়ন্ত্রণের নানা উদ্যোগ চলছে, ঠিক তখন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ হেঁটেছে একেবারেই উল্টো পথে। রাজ্যে জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা ঠেকাতে এবং জন্মহার বাড়াতে এক অভিনব ও ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। নতুন এই ঘোষণা অনুযায়ী, অন্ধ্র প্রদেশে কোনো পরিবারে তৃতীয় সন্তানের জন্ম হলে ৩০ হাজার এবং চতুর্থ সন্তানের জন্মের ক্ষেত্রে ৪০ হাজার রুপি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। শনিবার রাজ্যের শ্রীকাকুলাম জেলায় আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী নিজেই এই চমকপ্রদ ঘোষণা দেন। আগামী এক মাসের মধ্যেই এই প্রণোদনা প্রকল্পের বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, "আমি একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি। তৃতীয় সন্তানের জন্মের পরপরই আমরা ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি দেব। এটি কি সঠিক সিদ্ধান্ত নয়?" শনিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদবও মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সত্যতা নিশ্চিত করে জানান যে, সরকার বর্তমানে বেশি সন্তান নেওয়ার ক্ষেত্রে এই আর্থিক সুবিধা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই ঘোষণার আগে দ্বিতীয় সন্তানের জন্মের পর দম্পতিদের ২৫ হাজার রুপি প্রণোদনা দেওয়ার আরেকটি প্রস্তাবও রেখেছিলেন নাইডু। চলতি বছরের মার্চে রাজ্য বিধানসভাকে ‘দ্বিতীয় সন্তান প্রণোদনার’ ওই পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তটি ভারতের দীর্ঘদিনের জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির সাথে সাংঘর্ষিক মনে হলেও এর পেছনে রয়েছে গভীর আর্থসামাজিক ও জনমিতিক সংকট। মজার বিষয় হলো, মুখ্যমন্ত্রী নাইডু একসময় নিজে জনসংখ্যা নিয়ন্ত্রণের কড়া সমর্থক ছিলেন। কিন্তু রাজ্যের জন্মহার ক্রমাগত নিম্নমুখী হওয়ায় এখন তিনি মনে করেন, শিশুদের বোঝা হিসেবে না দেখে দেশের 'সম্পদ' হিসেবে বিবেচনা করা উচিত। জন্মহার বাড়াতে পুরো সমাজকে এখন একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এর পেছনের মূল কারণ হিসেবে মুখ্যমন্ত্রী সমাজে বদলে যাওয়া একটি বিশেষ প্রবণতার দিকে ইঙ্গিত করেছেন। তিনি জানান, মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দম্পতি এখন একটি মাত্র সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আবার অনেক দম্পতি কেবল তখনই দ্বিতীয় সন্তান নিচ্ছেন, যখন তাদের প্রথম সন্তানটি কন্যা হয়। এসব কারণে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। অর্থনীতি ও জনমিতি বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের বা অঞ্চলের জনসংখ্যা স্থিতিশীল রাখতে হলে একজন নারীর বিপরীতে প্রজনন হার (রিপ্লেসমেন্ট ফার্টিলিটি রেট) গড়ে ২.১ শতাংশ থাকা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী নাইডুও এই ২.১ শতাংশ হার বজায় রাখার ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছেন। কারণ, বিশ্বের অনেক উন্নত দেশেই বর্তমানে তরুণদের চেয়ে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে অর্থনীতি ও শ্রমবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। অন্ধ্র প্রদেশকে ভবিষ্যতের সেই অর্থনৈতিক ও কাঠামোগত ধস থেকে বাঁচাতেই রাজ্য সরকারের এই দূরদর্শী ও ব্যতিক্রমী প্রণোদনার উদ্যোগ।

আন্তর্জাতিক ডেস্ক ১৭ মে, ২০২৬ 0
trump

শান্তিচুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ হবে: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক

একবার নয়, ১৮ বার লটারি জিতে রেকর্ড, ভাগ্য নিয়ে যা বললেন এই ব্যক্তি

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

পবিত্র জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি)। সংস্থাটির গাণিতিক হিসাব অনুযায়ী, সেই হিসেবে আগামী ২৭ মে বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আইএসির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ মে মুসলিম দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হবে। সংস্থাটি জানিয়েছে, ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ এলাকা থেকে খালি চোখেও চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। গাণিতিক হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসেবে ২৭ মে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ধর্মীয় রীতি অনুযায়ী, চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হবে ঈদ উদযাপনের দিন।

আন্তর্জাতিক ডেস্ক ১৫ মে, ২০২৬ 0

থুতনির ওপর ১ ঘণ্টা স্কেটবোর্ড ব্যালেন্স করে বিশ্ব রেকর্ড, অবাক নেটদুনিয়া

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন ‘ফাঁদ’? এই ২ প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই শেষ

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন ‘ফাঁদ’? এই ২ প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই শেষ

জ্বালানি তেলের দাম

জ্বালানি তেলের দাম নিয়ে বড় দুঃসংবাদ