রোববার রাত থেকে ঢাকার যেসব এলাকায় ১৮ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে, ২০২৬ | বিকেল ৫:১৫

রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত টানা ১৮ ঘণ্টা ঢাকা জেলার বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। মূলত পুরোনো গ্যাস পাইপলাইন বদলানোর কাজের জন্যই দীর্ঘ এই সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিতাস জানিয়েছে, পাইপলাইনের সংস্কার কাজের কারণে আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় গ্যাস থাকবে না। এর মধ্যে বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং এর আশপাশের সব এলাকার গ্রাহকরা এই ভোগান্তিতে পড়বেন।

এই ১৮ ঘণ্টা উল্লিখিত এলাকাগুলোর আবাসিক বাসাবাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানার গ্যাস লাইন পুরোপুরি বন্ধ রাখা হবে। এছাড়া এসব এলাকার আশপাশের সংযোগগুলোতেও গ্যাসের চাপ বেশ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কাজ শেষ হওয়ামাত্রই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ে গ্রাহকদের বিকল্প ব্যবস্থা রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে টানা ১৮ ঘণ্টা গ্যাস না থাকা মানেই সাধারণ মানুষের রান্নাঘরে বড় ধরনের ধাক্কা। বিশেষ করে রোববার রাতের বেলা থেকে সোমবার বিকেল পর্যন্ত গ্যাস বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়বেন চাকরিজীবী ও স্কুলগামী বাচ্চাদের মায়েরা। সকালের নাশতা এবং দুপুরের খাবার তৈরি করতে না পারায় অনেকেই বাধ্য হয়ে রেস্তোরাঁ বা বিকল্প চুলার (সিলিন্ডার বা মাটির চুলা) ওপর নির্ভর করবেন, যা মানুষের দৈনন্দিন খরচ ও ভোগান্তি দুটিই বাড়াবে।

অন্যদিকে, সাভার, আশুলিয়া ও হেমায়েতপুর দেশের অন্যতম বৃহৎ শিল্প ও চামড়া শিল্পাঞ্চল। দীর্ঘ সময় গ্যাস না থাকায় এসব এলাকার শত শত কারখানার উৎপাদন ব্যাহত হবে, যা অর্থনীতিতেও ছোটখাটো প্রভাব ফেলবে। 

সর্বশেষ
জনপ্রিয়

সারাদেশ থেকে আরো

আরো দেখুন
গরুর হাট
কোরবানির হাটে দরপতনের আভাস, রাজস্ব হারানোর ভয় চসিকের

কোরবানির ঈদ আসতে এখনো বেশ কয়েকদিন বাকি, কিন্তু চট্টগ্রামের পশুর হাটগুলোতে এখনই চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে। মানুষ এখন অনলাইনে বা সরাসরি খামার থেকে গরু কিনতে বেশি পছন্দ করায় এবার অস্থায়ী পশুর হাটগুলোর ইজারামূল্যে বড় ধরনের ধস নেমেছে। এমনকি কোনো কোনো হাটে ইজারা নেওয়ার জন্য কেউ দরপত্রই জমা দেয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবার নগরের তিনটি স্থায়ী পশুর হাট থেকে প্রায় ১০ কোটি টাকা আয়ের আশা করছে। এর মধ্যে নগরের সবচেয়ে বড় সাগরিকা পশুর হাট ৮ কোটি ৮ লাখ টাকার বেশি দামে ইজারা নিয়েছেন ফজলে আলিম চৌধুরী। তবে মুরাদপুরের বিবিরহাটের দাম গত বছরের ১ কোটি ১৬ লাখ থেকে কমে এবার মাত্র ৬৮ লাখ ১০ হাজার টাকায় নেমে এসেছে। অন্যদিকে পোস্তারপাড় ছাগলের বাজার ইজারা দেওয়া হয়েছে ১ কোটি ২১ লাখ টাকার বেশি দামে। সবচেয়ে খারাপ অবস্থা অস্থায়ী হাটগুলোর। কর্ণফুলী এলাকার অস্থায়ী হাটে সর্বোচ্চ ২ কোটি ১২ লাখ টাকা এবং মুসলিমাবাদ হাটে মাত্র ২ লাখ ১০ হাজার টাকা দর উঠেছে। আর ওয়াজেদিয়া হাটে কেউ দরপত্রই জমা দেয়নি। কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের পর এবারই অস্থায়ী হাটে সবচেয়ে কম দাম পাওয়া গেছে। হাট সংশ্লিষ্টরা বলছেন, মানুষ এখন ঝামেলা এড়াতে অনলাইনে বা খামার থেকে পশু কিনছেন। আবার খরচ কমাতে অনেকেই ভাগাভাগি করে কোরবানি দিচ্ছেন। এর ওপর পাড়া-মহল্লায় অবৈধ হাট বসায় বড় হাটগুলোতে ক্রেতা কমে গেছে। সাগরিকা হাটের ইজারাদার ফজলে আলিম চৌধুরী নিজের শঙ্কার কথা জানিয়ে বলেন, "এত টাকা দিয়ে হাট নিয়েছি, টাকা উঠবে কি না তা নিয়ে ভয়ে আছি। উত্তরবঙ্গ থেকে পর্যাপ্ত গরু না এলে বড় ধরনের লোকসান হতে পারে।" অবৈধ হাটের বিষয়ে সিটি করপোরেশন এবার বেশ কঠোর। চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন জানিয়েছেন, অনুমোদিত হাটের বাইরে কোথাও বাজার বসতে দেওয়া হবে না। অবৈধ হাট উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। পাশাপাশি বৈধ হাটগুলোতে জাল টাকা চেনার মেশিন, সিসিটিভি ক্যামেরা ও পশু চিকিৎসার ব্যবস্থা রাখা হবে।

অনলাইন ডেস্ক ১৬ মে, ২০২৬ 0

রোববার রাত থেকে ঢাকার যেসব এলাকায় ১৮ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

নাচ-গান করতেন এই নারি , আর তাই দাফনে বাধা দিলো এলাকাবাসী

নাচ-গান করতেন এই নারি , আর তাই দাফনে বাধা দিলো এলাকাবাসী

এবার রাস্তায় মিলল এসএসসি পরীক্ষার খাতা! তদন্তে প্রশাসন

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বিদ্যালয়ের বড়মাঠের উত্তর-পূর্ব কোণে শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কয়েকজন যুবক মাঠে ঘোরাঘুরি করার সময় খাতাগুলো দেখতে পান। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, এগুলো চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র। পরে দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে, গত ৫ মে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোতাহার উল আলম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে উত্তরপত্র বোর্ডে পাঠানো হয়। পরে মূল্যায়নের জন্য সেগুলো শিক্ষকদের কাছে দেওয়া হয়। তিনি বলেন, “সম্ভবত বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত খাতাগুলো পড়ে গেছে। তবে যিনি খাতাগুলো নিয়েছিলেন, তার আরও সতর্ক থাকা উচিত ছিল।” পাবলিক পরীক্ষার উত্তরপত্র অত্যন্ত সংবেদনশীল নথি হিসেবে বিবেচিত হয়। এসব খাতা হারিয়ে যাওয়া বা বাইরে পড়ে থাকার ঘটনা পরীক্ষার নিরাপত্তা ও মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, উত্তরপত্র পরিবহন ও সংরক্ষণে আরও কঠোর নজরদারি না থাকলে ভবিষ্যতে এমন ঘটনা পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়াতে পারে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, উদ্ধার করা বান্ডিলে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র ছিল। বর্তমানে সেগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন জানিয়েছেন, কার দায়িত্বে থাকা অবস্থায় খাতাগুলো মাঠে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ১৫ মে, ২০২৬ 0
৬ লাখ টাকার ‘ক্রিস গেইল’ নিয়ে তোলপাড়, দেখলেই চমকে যাচ্ছেন ক্রেতারা

৬ লাখ টাকার ‘ক্রিস গেইল’ নিয়ে তোলপাড়, দেখলেই চমকে যাচ্ছেন ক্রেতারা

দেশেই তৈরি হবে হাম ডেঙ্গু জলাতঙ্ক ও সাপে কামড়ের টিকা

দেশেই তৈরি হবে হাম ডেঙ্গু জলাতঙ্ক ও সাপে কামড়ের টিকা

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ

বিয়ের ১১ বছর পর সন্তানের জন্ম, মৃত্যু হলো হামে
বিয়ের ১১ বছর পর সন্তানের জন্ম, মৃত্যু হলো হামে

ঢাকাঃ বিয়ের ১১ বছর পর ঘরে এসেছিল ছোট্ট ফাইয়াজ হাসান তাজিম। অনেক অপেক্ষা, অনেক কষ্ট আর ঝুঁকির পর আইভিএফ পদ্ধতিতে জন্ম হয়েছিল শিশুটির। ছেলেকে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন মা ফারজানা ইসলাম ও বাবা হেলাল ভূঁইয়া। সেই সন্তানই মাত্র ৮ মাস ১৮ দিনের মাথায় হামে আক্রান্ত হয়ে মারা যায়। তাজিমের মা নিজের ফেসবুক আইডির নামও রেখেছিলেন ‘তাজিম এর আম্মু’। ছেলেকে নিয়েই ছিল তার পৃথিবী। এখন সেই ফেসবুকজুড়ে শুধু ছেলের স্মৃতি আর মায়ের কান্না। গত ২২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাজিম। এর আগে প্রায় দুই মাস ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করেছেন মা-বাবা। প্রথমে নিউমোনিয়া, পরে পাতলা পায়খানা, এরপর হাম একটার পর একটা জটিলতায় ভুগছিল শিশুটি। ফারজানা ইসলাম বলেন, ‘এটা ছিল আমার বাবুর জীবনের শেষ হাসির ছবি।’ মেসেঞ্জারে ছেলের একটি ছবি পাঠিয়ে এভাবেই নিজের কষ্টের কথা জানান তিনি। তিনি বলেন, শুধু হামের চিকিৎসাতেই ১৭ দিনে চার লাখ টাকার বেশি খরচ হয়েছে। নারায়ণগঞ্জ, ঢাকা বিভিন্ন হাসপাতালে ছেলেকে ভর্তি করিয়েছেন। কোথাও বেড পাননি, কোথাও আইসিইউ খালি ছিল না। কখনো অ্যাম্বুলেন্সে, কখনো কোলে করে অসুস্থ ছেলেকে নিয়ে ছুটেছেন হাসপাতাল থেকে হাসপাতালে। ১৮ মার্চ প্রথমে নিউমোনিয়ার চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাজিমকে। কিছুটা সুস্থ হয়ে ২৫ মার্চ বাড়ি ফিরলেও চার দিনের মাথায় আবার জ্বর আসে। এরপর শুরু হয় নতুন যুদ্ধ। ৫ এপ্রিল ছেলেকে নিয়ে যান রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। সেখানে বেড না পেয়ে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করান। পরে সেখান থেকে আরও কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। কোথাও স্থায়ীভাবে চিকিৎসা নিশ্চিত করতে পারেননি। ফারজানা বলেন, এক হাসপাতালে ক্যানোলা দেওয়ার পর ছেলের পা ফুলে শক্ত হয়ে গিয়েছিল। আবার কোথাও পিআইসিইউতে মা-বাবার থাকার অনুমতি ছিল না। শেষ পর্যন্ত ১৮ এপ্রিল আবার নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাজিমকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। একমাত্র সন্তানকে হারিয়ে এখন দিশেহারা এই দম্পতি। হাসপাতালের অনেক কাগজপত্র থাকলেও শেষ ছাড়পত্রের নথিটা হারিয়ে ফেলেছেন তারা। ফারজানা বলেন, ‘ছেলের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামার সময় কারও আর ওই কাগজটার কথা মনে ছিল না।’ ফেসবুকে এখনো ছেলের ছবি, পায়ের ছবি আর স্মৃতিগুলো পোস্ট করেন তাজিমের মা। তিনি জানান, ১ মে ছিল তাজিমের হামের প্রথম ডোজ টিকা নেওয়ার তারিখ। কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে চলে যায় ছোট্ট শিশুটি। ক্ষোভ আর কষ্টে ফারজানা লিখেছেন, ‘দুই মাস ধরে নিষ্পাপ শিশুরা মরে যাচ্ছে, এ নিয়ে সংসদে আলাপ নেই। কারও কোনো দায় নেই। কেউ ব্যর্থতা স্বীকার করছে না। সব দোষ মা ও শিশুর। শিশুরা এই দেশে জন্ম নিল কেন? মা সন্তানের জন্ম দিল কেন?’

নিজস্ব প্রতিবেদক ৯ মে, ২০২৬ 0

দুই পা অকেজো, তবু থামেননি আশির; এখন মানুষের ভরসার নাম

দাওয়াত না পেয়ে স্কুলের বিদায় অনুষ্ঠানে হট্টগোল

দাওয়াত না পেয়ে স্কুলের বিদায় অনুষ্ঠানে হট্টগোল করলেন বিএনপির সাবেক নেতা

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই লুটিয়ে আরেক বন্ধুর মৃত্যু

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই লুটিয়ে আরেক বন্ধুর মৃত্যু