দেশে বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মে, ২০২৬ | দুপুর ১২:২
দেশে বাড়ছে হাম

দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত মারা যাওয়া সাত শিশুর মধ্যে ছয়জন হামের উপসর্গে এবং একজন সরাসরি হামে আক্রান্ত ছিল। মৃতদের মধ্যে তিনজন সিলেট বিভাগের, দুজন ঢাকার, একজন খুলনা এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।

গত ৫৪ দিনে হামে আক্রান্ত হয়ে ২৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৮ জন।

এদিকে একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১২ জনে। এর মধ্যে ৯৫০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন করে ২৮২ শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে ঢাকা বিভাগে।

চিকিৎসকেরা বলছেন, হাম সাধারণত ভাইরাসজনিত একটি ছোঁয়াচে রোগ। বেশিরভাগ ক্ষেত্রে কয়েক দিনের মধ্যে রোগ ভালো হয়ে যায়। তবে অনেক শিশুর ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, খিঁচুনি বা পানিশূন্যতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

শিশু বিশেষজ্ঞদের মতে, বর্তমানে হাসপাতালে রোগীর চাপ অনেক বেড়েছে। একই সঙ্গে অপুষ্টি, দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণেও শিশুদের ঝুঁকি বাড়ছে।

স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, গত কয়েক বছরে টিকাদান কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়মিত টিকা না পাওয়ায় অনেক শিশু ঝুঁকির মধ্যে পড়ে গেছে বলে তারা মনে করছেন।

তবে টিকা সরবরাহ বা ব্যবস্থাপনায় কোনো সমস্যা হয়েছে কি না, সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

জাতীয় থেকে আরো

আরো দেখুন
বৃষ্টি
দেশজুড়ে আগামী পাঁচদিনে ভারি বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তরাঞ্চলে এই বৃষ্টিপাতের প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে। শনিবার (০৯ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ধাপে ধাপে দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে। এদিকে সোমবার (১১ মে) ও প্রায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। ওইদিনও দেশের সব বিভাগেই কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমতে পারে। ১২ মে’র পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী অঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। অন্যদিকে কিছু এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১৩ মে’র দিকে আবারও বৃষ্টি কিছুটা বিস্তার লাভ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে তুলনামূলক বেশি জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে কৃষি, বিশেষ করে ধান ও মৌসুমি ফসলের ওপর মিশ্র প্রভাব পড়তে পারে। পাশাপাশি বজ্রবৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট ও স্থানীয়ভাবে জলাবদ্ধতার ঝুঁকিও বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। ডিপি/এসএস

নিজস্ব প্রতিবেদক ৯ মে, ২০২৬ 0
দেশে বাড়ছে হাম

দেশে বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

দলিল যার জমি তার

দলিল যার জমি তার আইন ও বাস্তবতা

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসা নিয়ে সুখবর, বাংলাদেশিদের জন্য জটিলতা কমবে শিগগিরই

১৬ বছর পর সম্প্রচারে ফিরলো চ্যানেল ওয়ান
১৬ বছর পর সম্প্রচারে ফিরলো চ্যানেল ওয়ান

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবারও সম্প্রচারে ফিরেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান। আজ সোমবার ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট থেকে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করেছে জনপ্রিয় এই টিভি চ্যানেল। চ্যানেল ওয়ান ফের চালু হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বন্ধ থাকা চ্যানেল ওয়ানের সম্প্রচারে আর কোনো বাধা নেই বলে রায় দেন আদালত। এ বিষয়ে করা আপিল আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশ দেন। ২০১০ সালের ২৭ এপ্রিল তৎকালীন সরকার চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়। সে সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেলটির ফ্রিকোয়েন্সি বরাদ্দ স্থগিত করে। পরে চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি ছাড়া সম্প্রচার যন্ত্রপাতি বিক্রির অভিযোগে চ্যানেলটি বন্ধ করা হয়েছে। চ্যানেল ওয়ানের মালিক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মামলায় তিনি কারাবন্দি ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ কারাভোগ শেষে তিনি মুক্তি পান। মুক্তির পর হাইকোর্টের আগের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি শেষে চ্যানেল ওয়ানের সম্প্রচারের পথ আবার খুলে যায়। একসময় দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে অন্যতম ছিল চ্যানেল ওয়ান। সংবাদ, বিনোদন ও নানা অনুষ্ঠান দিয়ে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। ১৬ বছর পর আবার সম্প্রচার শুরু হওয়ায় পুরোনো দর্শকদের মধ্যেও নস্টালজিয়া কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক ২৭ এপ্রিল, ২০২৬ 0
অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড করবে সরকার

অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড করবে সরকার

বকেয়া বিল না পেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিল আদানি

বকেয়া বিল না পেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিল আদানি

বিদেশে কর্মী পাঠাতে ১৮ দেশের সঙ্গে চুক্তি করেছে সরকার

বিদেশে কর্মী পাঠাতে ১৮ দেশের সঙ্গে চুক্তি করেছে সরকার

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’: উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, বন্ধ হলো বিল পরিশোধ
সংসদের কেনাকাটায় হরিলুট: তদন্ত কমিটি গঠন, বন্ধ হলো বিল পরিশোধ

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুট’ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। কেনাকাটায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। একই সঙ্গে কমিটির তদন্ত প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার সব ধরণের বিল পরিশোধ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে “সংসদের কেনাকাটায় হরিলুট” শিরোনামে প্রকাশিত সংবাদটি কর্তৃপক্ষের নজরে এসেছে। ওই প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয়কার্য নিয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তার প্রেক্ষিতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচিবালয় জানিয়েছে, দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বিতর্কিত ওই কেনাকাটার বিপরীতে কোনো অর্থ বা বিল পরিশোধ করা হবে না। এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, সংসদ সচিবালয়ের বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ে বাজারমূল্যের চেয়ে কয়েকগুণ বেশি খরচ দেখানো হয়েছে। এই ‘হরিলুটের’ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক ২০ এপ্রিল, ২০২৬ 0
গ্যাস সংকটে বন্ধ হলো দেশের একমাত্র ডিএপি সার কারখানা

গ্যাস সংকটে বন্ধ হলো দেশের একমাত্র ডিএপি সার কারখানা

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় খবরটি ভূয়াঃ মন্ত্রণালয়

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় খবরটি ভূয়াঃ মন্ত্রণালয়

চট্টগ্রাম বন্দরে আসছে ১.৪১ লাখ টন ডিজেল

চারটি জাহাজে চট্টগ্রাম বন্দরে আসছে ১.৪১ লাখ টন ডিজেল