কেডি পাঠকের নাম ভাঙ্গিয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ মে, ২০২৬ | সকাল ১০:৩৮

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘আদালত’-এর বুদ্ধিদীপ্ত আইনজীবী ‘কেডি পাঠক’ অর্থাৎ অভিনেতা রণিত রায়ের নাম ভাঙিয়ে নারীদের সঙ্গে প্রতারণার ভয়ংকর অভিযোগ উঠেছে। অভিনয়ে সুযোগ দেওয়া বা ইভেন্ট বুকিংয়ের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি এক প্রতারক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে রণিত রায় হিসেবে পরিচয় দিচ্ছে। এরপর সে বিভিন্ন নারীর সঙ্গে যোগাযোগ করে অভিনয়ে সুযোগ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে টাকা চাইছে। বিষয়টি নজরে আসামাত্রই ভক্তদের সতর্ক করতে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট করেন রণিত।

ওই পোস্টে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর ও ই-মেইল আইডি প্রকাশ করে দেন এই তারকা। সবাইকে সতর্ক করে তিনি লেখেন, "আমি জানতে পেরেছি এক ব্যক্তি আমার নাম ব্যবহার করে মানুষের সঙ্গে, বিশেষ করে নারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং টাকা চাইছে। এমনকি সে আমার নামে বুকিং পর্যন্ত নিচ্ছে। আপনারা সবাই সাবধানে থাকুন।"

প্রতারককে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, "পুলিশ খুব শিগগিরই তোমার কাছে পৌঁছে যাবে।"

ভক্তদের কাছে নিজের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়ে অভিনেতা জানান, তিনি কখনোই সামাজিক মাধ্যম বা অন্য কোনো উপায়ে নারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। আর সেখানে টাকা চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। পোস্টের সঙ্গে বেশ কিছু চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে তিনি সবাইকে অনুরোধ করেন, তারকাদের নাম ব্যবহার করে প্রতারণার বিষয়ে যেন সবাই সতর্ক থাকেন এবং এমন কিছু দেখলে দ্রুত সংশ্লিষ্ট তারকাকে জানান।

সর্বশেষ
জনপ্রিয়

বিনোদন থেকে আরো

আরো দেখুন
কেডি পাঠকের নাম ভাঙ্গিয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘আদালত’-এর বুদ্ধিদীপ্ত আইনজীবী ‘কেডি পাঠক’ অর্থাৎ অভিনেতা রণিত রায়ের নাম ভাঙিয়ে নারীদের সঙ্গে প্রতারণার ভয়ংকর অভিযোগ উঠেছে। অভিনয়ে সুযোগ দেওয়া বা ইভেন্ট বুকিংয়ের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি এক প্রতারক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে রণিত রায় হিসেবে পরিচয় দিচ্ছে। এরপর সে বিভিন্ন নারীর সঙ্গে যোগাযোগ করে অভিনয়ে সুযোগ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে টাকা চাইছে। বিষয়টি নজরে আসামাত্রই ভক্তদের সতর্ক করতে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট করেন রণিত। ওই পোস্টে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর ও ই-মেইল আইডি প্রকাশ করে দেন এই তারকা। সবাইকে সতর্ক করে তিনি লেখেন, "আমি জানতে পেরেছি এক ব্যক্তি আমার নাম ব্যবহার করে মানুষের সঙ্গে, বিশেষ করে নারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং টাকা চাইছে। এমনকি সে আমার নামে বুকিং পর্যন্ত নিচ্ছে। আপনারা সবাই সাবধানে থাকুন।" প্রতারককে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, "পুলিশ খুব শিগগিরই তোমার কাছে পৌঁছে যাবে।" ভক্তদের কাছে নিজের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়ে অভিনেতা জানান, তিনি কখনোই সামাজিক মাধ্যম বা অন্য কোনো উপায়ে নারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। আর সেখানে টাকা চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। পোস্টের সঙ্গে বেশ কিছু চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে তিনি সবাইকে অনুরোধ করেন, তারকাদের নাম ব্যবহার করে প্রতারণার বিষয়ে যেন সবাই সতর্ক থাকেন এবং এমন কিছু দেখলে দ্রুত সংশ্লিষ্ট তারকাকে জানান।

বিনোদন ডেস্ক ২২ মে, ২০২৬ 0

রাগ করলা, কথা ঠিক না বেঠিক? ভাইরাল সংলাপের পেছনের আসল রহস্য কী?

ফাঁস হলো মৌনী রায়ের গোপন ইচ্ছা, ১৯ বছরেই বিয়ে করতে মরিয়া ছিলেন!

একজনও আমার দিকে তাকায়নি! আশ্রমে গিয়ে অবাক রজনীকান্ত