চাঁদপুরে নাড়া দেওয়া ঘটনা

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই লুটিয়ে আরেক বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬ | রাত ৯:৫৫
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই লুটিয়ে আরেক বন্ধুর মৃত্যু
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের বন্ধুর দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে মারা গেছেন আরেক বন্ধু। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ সোমবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫)। তাঁরা দুজনই একই গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

স্থানীয় লোকজন জানান, রোববার রাতেও দুজন একসঙ্গে বসে গল্প করেছেন। আজ ভোরে একসঙ্গে মসজিদে গিয়ে ফজরের নামাজও আদায় করেন। পরে সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটওয়ারী।

বন্ধুর মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন আবুল হাশেম। পরে দাফনের জন্য কবরস্থানে গিয়ে নিজ হাতে বন্ধুর কবর খোঁড়ার কাজে নেমে পড়েন। কবর খোঁড়ার শেষ পর্যায়ে হঠাৎ তিনি কবরে লুটিয়ে পড়েন। পরে তাঁকে তুলে দেখা যায়, তিনিও মারা গেছেন।

আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, আমার বাবা ও বাচ্চু চাচা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁরা বিনা পারিশ্রমিকে গ্রামের মানুষের কবর খুঁড়ে দিতেন। সকালে চাচার মৃত্যুর খবর শুনে বাবা অনেক কেঁদেছিলেন। পরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে নিজেও চলে গেলেন।

বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী বলেন, আমরা সবাই মিলে কবর খুঁড়ছিলাম। কাজ প্রায় শেষের দিকে ছিল। হঠাৎ হাশেম কাকা কবরে পড়ে যান। দ্রুত ওপরে তুলে দেখি, তিনি আর বেঁচে নেই।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই বন্ধুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোক নেমে এসেছে। অনেকে এটিকে আজীবন বন্ধুত্বের বিরল উদাহরণ হিসেবে দেখছেন।

সর্বশেষ
জনপ্রিয়

সারাদেশ থেকে আরো

আরো দেখুন
ঈদের ছুটির আগে ঢাকা পল্লী বিদ্যুতের জরুরি বার্তা, আজ বিল না দিলে গুনতে হবে জরিমানা

কোরবানির ঈদের টানা ছুটি শুরু হওয়ার আগেই জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য গ্রাহকদের আজ শনিবারের (২৩ মে) মধ্যে বিল জমা দেওয়ার জরুরি আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। সাধারণ গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও সব সরকারি অফিস ও ব্যাংক খোলা রাখা হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এই তথ্য জানিয়েছে। আমাদের পোর্টালের নিজস্ব বিশ্লেষণে দেখা যায়, কোরবানির ঈদের আগে সাধারণ মানুষের হাতে এমনিতেই পশু কেনা বা আনুষঙ্গিক অনেক বাড়তি খরচ থাকে। এর মধ্যে ঈদের টানা ছুটির ফাঁদে পড়ে যদি বিল দেওয়ার সময় পার হয়ে যায়, তবে ঈদের পর বাড়তি জরিমানা বা ‘এলপিসি’ (লেট পেমেন্ট চার্জ) দেওয়াটা সাধারণ ও নিম্ন-আয়ের গ্রাহকদের জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষের এই অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতি ও ছুটির পরের ভোগান্তি কমাতেই মূলত কর্তৃপক্ষ এই আগাম সতর্কবার্তা দিয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি তাদের বার্তায় খুব স্পষ্ট করে জানিয়েছে, যেসব গ্রাহকের চলতি মাসের বিদ্যুৎ বিল দেওয়ার শেষ তারিখ ২৩ মে (আজ), তাদের অবশ্যই আজকের মধ্যে বিলের টাকা জমা দিতে হবে। যেহেতু আজ ব্যাংক ও অফিস খোলা থাকছে, তাই সরাসরি গিয়ে বিল জমা দিতে কোনো সমস্যা হবে না। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ঘরে বসে সহজে বিল দেওয়া যাবে। কিন্তু কেউ যদি আজকের মধ্যে বিল দিতে না পারেন, তবে নিয়মানুযায়ী ঈদের পর বিলের মূল টাকার সঙ্গে বাড়তি জরিমানার টাকাও যোগ হবে। তাই ঈদের ছুটির আনন্দে যেন বাড়তি খরচের চিন্তা যুক্ত না হয়, সেজন্য কোনো রকম ঝামেলা এড়িয়ে আজই বিল মিটিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ২৩ মে, ২০২৬ 0

খুলনা সহ দেশের কয়েক অঞ্চল দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

দেশের আজ কোথাও বৃষ্টি হবে কিনা, যা জানালো আবহাওয়া অফিস

electricity

দেশের যেসব এলাকায় আজ ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

গরুর হাট
কোরবানির হাটে দরপতনের আভাস, রাজস্ব হারানোর ভয় চসিকের

কোরবানির ঈদ আসতে এখনো বেশ কয়েকদিন বাকি, কিন্তু চট্টগ্রামের পশুর হাটগুলোতে এখনই চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে। মানুষ এখন অনলাইনে বা সরাসরি খামার থেকে গরু কিনতে বেশি পছন্দ করায় এবার অস্থায়ী পশুর হাটগুলোর ইজারামূল্যে বড় ধরনের ধস নেমেছে। এমনকি কোনো কোনো হাটে ইজারা নেওয়ার জন্য কেউ দরপত্রই জমা দেয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবার নগরের তিনটি স্থায়ী পশুর হাট থেকে প্রায় ১০ কোটি টাকা আয়ের আশা করছে। এর মধ্যে নগরের সবচেয়ে বড় সাগরিকা পশুর হাট ৮ কোটি ৮ লাখ টাকার বেশি দামে ইজারা নিয়েছেন ফজলে আলিম চৌধুরী। তবে মুরাদপুরের বিবিরহাটের দাম গত বছরের ১ কোটি ১৬ লাখ থেকে কমে এবার মাত্র ৬৮ লাখ ১০ হাজার টাকায় নেমে এসেছে। অন্যদিকে পোস্তারপাড় ছাগলের বাজার ইজারা দেওয়া হয়েছে ১ কোটি ২১ লাখ টাকার বেশি দামে। সবচেয়ে খারাপ অবস্থা অস্থায়ী হাটগুলোর। কর্ণফুলী এলাকার অস্থায়ী হাটে সর্বোচ্চ ২ কোটি ১২ লাখ টাকা এবং মুসলিমাবাদ হাটে মাত্র ২ লাখ ১০ হাজার টাকা দর উঠেছে। আর ওয়াজেদিয়া হাটে কেউ দরপত্রই জমা দেয়নি। কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের পর এবারই অস্থায়ী হাটে সবচেয়ে কম দাম পাওয়া গেছে। হাট সংশ্লিষ্টরা বলছেন, মানুষ এখন ঝামেলা এড়াতে অনলাইনে বা খামার থেকে পশু কিনছেন। আবার খরচ কমাতে অনেকেই ভাগাভাগি করে কোরবানি দিচ্ছেন। এর ওপর পাড়া-মহল্লায় অবৈধ হাট বসায় বড় হাটগুলোতে ক্রেতা কমে গেছে। সাগরিকা হাটের ইজারাদার ফজলে আলিম চৌধুরী নিজের শঙ্কার কথা জানিয়ে বলেন, "এত টাকা দিয়ে হাট নিয়েছি, টাকা উঠবে কি না তা নিয়ে ভয়ে আছি। উত্তরবঙ্গ থেকে পর্যাপ্ত গরু না এলে বড় ধরনের লোকসান হতে পারে।" অবৈধ হাটের বিষয়ে সিটি করপোরেশন এবার বেশ কঠোর। চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন জানিয়েছেন, অনুমোদিত হাটের বাইরে কোথাও বাজার বসতে দেওয়া হবে না। অবৈধ হাট উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। পাশাপাশি বৈধ হাটগুলোতে জাল টাকা চেনার মেশিন, সিসিটিভি ক্যামেরা ও পশু চিকিৎসার ব্যবস্থা রাখা হবে।

অনলাইন ডেস্ক ১৬ মে, ২০২৬ 0

রোববার রাত থেকে ঢাকার যেসব এলাকায় ১৮ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

নাচ-গান করতেন এই নারি , আর তাই দাফনে বাধা দিলো এলাকাবাসী

নাচ-গান করতেন এই নারি , আর তাই দাফনে বাধা দিলো এলাকাবাসী

এবার রাস্তায় মিলল এসএসসি পরীক্ষার খাতা! তদন্তে প্রশাসন

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বিদ্যালয়ের বড়মাঠের উত্তর-পূর্ব কোণে শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কয়েকজন যুবক মাঠে ঘোরাঘুরি করার সময় খাতাগুলো দেখতে পান। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, এগুলো চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র। পরে দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে, গত ৫ মে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোতাহার উল আলম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে উত্তরপত্র বোর্ডে পাঠানো হয়। পরে মূল্যায়নের জন্য সেগুলো শিক্ষকদের কাছে দেওয়া হয়। তিনি বলেন, “সম্ভবত বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত খাতাগুলো পড়ে গেছে। তবে যিনি খাতাগুলো নিয়েছিলেন, তার আরও সতর্ক থাকা উচিত ছিল।” পাবলিক পরীক্ষার উত্তরপত্র অত্যন্ত সংবেদনশীল নথি হিসেবে বিবেচিত হয়। এসব খাতা হারিয়ে যাওয়া বা বাইরে পড়ে থাকার ঘটনা পরীক্ষার নিরাপত্তা ও মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, উত্তরপত্র পরিবহন ও সংরক্ষণে আরও কঠোর নজরদারি না থাকলে ভবিষ্যতে এমন ঘটনা পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়াতে পারে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, উদ্ধার করা বান্ডিলে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র ছিল। বর্তমানে সেগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন জানিয়েছেন, কার দায়িত্বে থাকা অবস্থায় খাতাগুলো মাঠে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ১৫ মে, ২০২৬ 0
৬ লাখ টাকার ‘ক্রিস গেইল’ নিয়ে তোলপাড়, দেখলেই চমকে যাচ্ছেন ক্রেতারা

৬ লাখ টাকার ‘ক্রিস গেইল’ নিয়ে তোলপাড়, দেখলেই চমকে যাচ্ছেন ক্রেতারা

দেশেই তৈরি হবে হাম ডেঙ্গু জলাতঙ্ক ও সাপে কামড়ের টিকা

দেশেই তৈরি হবে হাম ডেঙ্গু জলাতঙ্ক ও সাপে কামড়ের টিকা

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ