আজকের স্বর্ণের দাম: ২৬ এপ্রিল ২০২৬

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬ | দুপুর ১২:১৪
আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার ও স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম কমায় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নতুন দর আজ সোমবার ২৭ এপ্রিলও অপরিবর্তিত রয়েছে।

আজকের স্বর্ণের দাম (প্রতি ভরি)

  • ২২ ক্যারেট — ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা

  • ২১ ক্যারেট — ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা

  • ১৮ ক্যারেট — ২ লাখ ২ হাজার ২০ টাকা

  • সনাতন — ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা

আজকের রুপার দাম (প্রতি ভরি)

  • ২২ ক্যারেট — ৫ হাজার ৭১৫ টাকা

  • ২১ ক্যারেট — ৫ হাজার ৪২৪ টাকা

  • ১৮ ক্যারেট — ৪ হাজার ৬৬৬ টাকা

  • সনাতন — ৩ হাজার ৪৯৯ টাকা

বাজুস জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার।

গত ১৫ এপ্রিল দাম বাড়ানোর পর আবার কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

সর্বশেষ
জনপ্রিয়

অর্থনীতি থেকে আরো

আরো দেখুন
আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম: ২৬ এপ্রিল ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার ও স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম কমায় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নতুন দর আজ সোমবার ২৭ এপ্রিলও অপরিবর্তিত রয়েছে। আজকের স্বর্ণের দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট — ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা ২১ ক্যারেট — ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা ১৮ ক্যারেট — ২ লাখ ২ হাজার ২০ টাকা সনাতন — ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা আজকের রুপার দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট — ৫ হাজার ৭১৫ টাকা ২১ ক্যারেট — ৫ হাজার ৪২৪ টাকা ১৮ ক্যারেট — ৪ হাজার ৬৬৬ টাকা সনাতন — ৩ হাজার ৪৯৯ টাকা বাজুস জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার। গত ১৫ এপ্রিল দাম বাড়ানোর পর আবার কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

অর্থনীতি ডেস্ক ২৭ এপ্রিল, ২০২৬ 0
হঠাৎ বাড়ল অফডকের ফুয়েল সারচার্জ, ব্যবসায়ীদের ক্ষোভ

হঠাৎ বাড়ল অফডকের ফুয়েল সারচার্জ, ব্যবসায়ীদের ক্ষোভ

আজকের স্বর্ণের দাম: ২০ এপ্রিল ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২০ এপ্রিল ২০২৬

এপ্রিলের ১৮ দিনেই এল ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স; বেড়েছে ১৬ শতাংশ

এপ্রিলের ১৮ দিনেই এল ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স; বেড়েছে ১৬ শতাংশ

যুক্তরাষ্ট্রের বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রফতানি
যুক্তরাষ্ট্রের বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রফতানি

বিশ্বের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের ধস নেমেছে। চলতি ২০২৬ সালের প্রথম দুই মাসেই (জানুয়ারি-ফেব্রুয়ারি) রপ্তানি কমেছে প্রায় সাড়ে ৮ শতাংশ। একদিকে অভ্যন্তরীণ উৎপাদন সংকট, অন্যদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর উত্থান। এই দ্বিমুখী চাপে এখন দিশেহারা দেশের পোশাক খাতের উদ্যোক্তারা। মার্কিন শুল্ক বিভাগের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ১৩৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি ৮.৫ শতাংশ কম। উদ্বেগের বিষয় হলো, একই সময়ে চীন ও ভারতের রপ্তানি কমলেও ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে ৩ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ৪ শতাংশ। অর্থাৎ বাংলাদেশ যে বাজার হারাচ্ছে, তা দখল করে নিচ্ছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। কেন কমছে রপ্তানি? দেশীয় উদ্যোক্তাদের মতে, মার্কিন বাজারে রপ্তানি কমার পেছনে আন্তর্জাতিক প্রেক্ষাপটের চেয়ে অভ্যন্তরীণ জটিলতাই বেশি দায়ী। নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, "প্রতিযোগী দেশগুলো দ্রুত নীতিগত পরিবর্তন আনলেও আমাদের দেশে সেই প্রক্রিয়া অত্যন্ত ধীর। আমরা এখনো অনেক ক্ষেত্রে অনুকরণনির্ভর রয়ে গেছি।" এছাড়া গত কয়েক মাসে নিম্নোক্ত সমস্যাগুলো রপ্তানিতে বাধা হয়ে দাঁড়িয়েছে: জ্বালানি ও উৎপাদন সংকট: গ্যাস-বিদ্যুতের তীব্র সংকট এবং ঈদের টানা ছুটির কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। লজিস্টিক সমস্যা: বন্দর জট এবং শিপমেন্টে বিলম্বের কারণে সঠিক সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানো সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি: লোহিত সাগরে অস্থিরতা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির প্রভাবে শিপিং খরচ ও সময় দুই-ই বেড়েছে। বিকল্প পথ খুঁজছে বিজিএমইএ এই পরিস্থিতি মোকাবিলায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু সোর্সিংয়ে বৈচিত্র্য আনার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, "সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অনিশ্চয়তা। আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও সোলার এনার্জিতে গুরুত্ব দিতে হবে যাতে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা যায়।" বর্তমান সংকট কাটিয়ে উঠতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, "রপ্তানিকারকদের টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি বিশেষ প্যাকেজ প্রয়োজন। স্বল্প সুদে ঋণ এবং প্রয়োজনে ঋণের কিস্তি পুনর্নির্ধারণ (রিশিডিউলিং) সুবিধা দেওয়া এখন সময়ের দাবি।" উল্লেখ্য, বছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানিও প্রায় সাড়ে ১৩ শতাংশ কমেছে। বাজার যখন সংকুচিত হচ্ছে, তখন নিজের হিস্যা ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক ১৯ এপ্রিল, ২০২৬ 0
আজকের স্বর্ণের দাম: ১৭ এপ্রিল ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৭ এপ্রিল ২০২৬

দেশের রিজার্ভ দাড়ালো ৩৫.০৪ বিলিয়ন ডলারে

দেশের রিজার্ভ দাড়ালো ৩৫.০৪ বিলিয়ন ডলারে

অর্থ মন্ত্রনালয়

ভ্যাট থেকেই ৩ লাখ ১০ হাজার কোটি টাকা আয়ের বিশাল লক্ষ্য সরকারের

ছবিঃ আন্সপ্লাশ
১৬ এপ্রিল: আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

গতকাল ১৪ এপ্রিল বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন - বাজুস এক বিজ্ঞপ্তিতে সর্বশেষ স্বর্ণের দাম পরিবর্তন করেছেন। স্থানীয় বাজারে ১৫ এপ্রিল থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর হয়েছে। যা আজ ১৬ এপ্রিল চলমান রয়েছে।  বর্তমানে বাজারে বিভিন্ন মানের স্বর্ণের দাম নিচে দেওয়া হলো:  সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম এখন ২,৫০,১৯৩ টাকা, যা মূলত সর্বোচ্চ বিশুদ্ধতার গহনা তৈরির জন্য ব্যবহৃত হয়। প্রচলিত গহনা তৈরির জন্য ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২,৩৮,৮২০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট বা মিশ্র সোনার গহনার দাম এখন ২,০৪,৭০৩ টাকা। আর যারা পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতি বা সনাতন পদ্ধতির সোনা কিনতে চান, তাদের প্রতি ভরিতে গুনতে হবে ১,৬৬,৭৩৭ টাকা। দেখুনঃ সোনার দাম সর্বশেষ আপডেট এর আগে গত ০৯ এপ্রিল সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

ডিপি প্রতিবেদন ১৬ এপ্রিল, ২০২৬ 0

বাড়লো অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়

সোনার আংটি - ছবি পিক্সাবেই

রকেটের গতিতে বাড়লো স্বর্ণের দাম

ছবিঃ ইন্টারনেট

কমলো স্বর্ণের দাম, ভরিতে কমলো কত?