সহকারী স্টেশনমাস্টার পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করল বাংলাদেশ রেলওয়ে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মে, ২০২৬ | সন্ধ্যা ৭:৩৫
সহকারী স্টেশনমাস্টার পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করল বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশনমাস্টার পদে নিয়োগ পরীক্ষার বাছাই পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ মে ঢাকার ৪৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রেলওয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ মে ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৩ হাজার ৬১৮ জন প্রার্থী অংশ নেবেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রার্থীদের জন্য কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস ও কেন্দ্র সংক্রান্ত তথ্য রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার এবং প্রবেশপত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে কোনো অনিয়ম বা অসদুপায় গ্রহণ করলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়

ক্যারিয়ার থেকে আরো

আরো দেখুন
সহকারী স্টেশনমাস্টার পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করল বাংলাদেশ রেলওয়ে
সহকারী স্টেশনমাস্টার পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করল বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশনমাস্টার পদে নিয়োগ পরীক্ষার বাছাই পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ মে ঢাকার ৪৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রেলওয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ মে ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৩ হাজার ৬১৮ জন প্রার্থী অংশ নেবেন। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রার্থীদের জন্য কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস ও কেন্দ্র সংক্রান্ত তথ্য রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। রেলওয়ে কর্তৃপক্ষ প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার এবং প্রবেশপত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে কোনো অনিয়ম বা অসদুপায় গ্রহণ করলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

অনলাইন ডেস্ক ১২ মে, ২০২৬ 0
ছবিঃ আকিজ রিসোর্স

নিয়োগ দিচ্ছে আকিজ রিসোর্সেস, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া, ছবিঃ ক্যানভা

নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া, আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর পর্যন্ত

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক: আর্ট চিত্রঃ ডিপি

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক, আবেদন শেষ ১০ জানুয়ারি

চাকরি দিচ্ছে এসি আই কোম্পানি। ছবি- এই জেনারেটেড
নিয়োগ দিচ্ছে এসিআই পিএলসি। থাকছে প্রভিডেন্ট ফান্ড সহ গ্র্যাচুইটি

এসিআই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের কথা বলা হয়েছে। গত ১৩ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন প্যাকেজসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে।    এক নজরে এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি বিষয় বিস্তারিত প্রতিষ্ঠানের নাম এসিআই পিএলসি পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুলটাইম (বেসরকারি) বিজ্ঞপ্তি প্রকাশ ১৩ ডিসেম্বর ২০২৫ আবেদন শুরু ১৩ ডিসেম্বর ২০২৫ আবেদনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫ আবেদনের মাধ্যম অনলাইন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিষয় বিবরণ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত বিজ্ঞানসহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা কর্ম অভিজ্ঞতা প্রয়োজন নেই (নতুন গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন) বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল ও চাকরির ধরন বিষয় তথ্য কর্মস্থল দেশের যেকোনো স্থানে (মাঠ পর্যায়ে কাজ) চাকরির প্রকৃতি ফুলটাইম কর্মক্ষেত্র ফিল্ড/মাঠ পর্যায়ে বাজার ব্যবস্থাপনা বেতন ও সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানটি নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজসহ নিম্নলিখিত সুবিধাদি প্রদান করবে:  আকর্ষণীয় বেতন প্যাকেজ  প্রভিডেন্ট ফান্ড সুবিধা  গ্র্যাচুইটি সুবিধা  উৎসব বোনাস (বছরে দুইবার)  বিক্রয় প্রণোদনা (সেলস ইনসেনটিভ)  বিদেশ ভ্রমণের সুযোগ  চিকিৎসা সুবিধা  লাভের অংশীদারিত্ব (প্রফিট শেয়ারিং) আবেদন প্রক্রিয়া আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিডিজবস ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ তথ্য: আবেদনের শেষ তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫ আবেদন পদ্ধতি: শুধুমাত্র অনলাইন সরকারি ছুটির দিনেও আবেদন করা যাবে প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য এসিআই পিএলসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান। ফার্মাসিউটিক্যালস, কনজিউমার ব্র্যান্ডস, এগ্রো-বিজনেস এবং অন্যান্য খাতে এই প্রতিষ্ঠান সুনাম অর্জন করেছে। এসিআই কর্মীবান্ধব কর্মপরিবেশ এবং পেশাগত উন্নয়নের সুযোগ প্রদানের জন্য পরিচিত। অফিশিয়াল ওয়েবসাইট: www.aci-bd.com দ্রষ্টব্য: শুধুমাত্র যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আবেদনের সময় সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করুন।

ক্যারিয়ার ডেস্ক ১৪ ডিসেম্বর, ২০২৫ 0