তেলের দামে নতুন সিদ্ধান্ত আসছে শিগগিরই, জানালেন অর্থমন্ত্রী

ডিপি প্রতিবেদন
ডিপি প্রতিবেদন
প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬ | সকাল ১০:৫৪
আপডেট: ৪ এপ্রিল, ২০২৬ | সকাল ১১:২২

দেশে জ্বালানি তেলের সরবরাহে এখনো কোনো সংকট তৈরি হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি একই সাথে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, উচ্চমূল্যে তেল ও গ্যাস কিনে দীর্ঘদিন এভাবে চলতে পারে না। তাই জ্বালানির মূল্য নিয়ে অদূর ভবিষ্যতেই একটি নতুন সিদ্ধান্ত ঘোষণা আসতে পারে।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের কেইপিজেডে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মন্ত্রী। আমীর খসরু বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গভীর ধাক্কা দিয়েছে। দেশের জ্বালানি আমদানির প্রধান উৎস সেই অঞ্চলেই হওয়ায় বাংলাদেশও এই চাপ থেকে মুক্ত নয়।

তবে সরকার এই কঠিন পরিস্থিতিতেও বিভিন্ন দেশ থেকে বাড়তি দামে জ্বালানি সংগ্রহ করে সরবরাহ চেইন সচল রেখেছে। তিনি বলেন, উচ্চমূল্যে জ্বালানি কেনার কারণে সরকারি তহবিলে যে বাড়তি চাপ তৈরি হয়েছে, সেটা সামলাতে সরকার কঠোর সাশ্রয়নীতি অনুসরণ করছে। এরই অংশ হিসেবে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ রেশনিং আরোপ করা হয়েছে। মন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, 'আমাদের প্রথম লক্ষ্য হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এক্ষেত্রে কোনো আপসের সুযোগ নেই।

তিনি আরও জানান, এই সংকট শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, আমেরিকাসহ গোটা বিশ্ব একই চাপে রয়েছে। সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। পুঁজিবাজার প্রসঙ্গে আমীর খসরু জানান, ব্যাংক ঋণনির্ভর বিনিয়োগের পরিবর্তে পুঁজিনির্ভর বিনিয়োগকে সামনে রেখে বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে। তিনি আরও বলেন, সবকিছুর সরবরাহ চেইন এখনো সচল রয়েছে। এটি একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু সবার সহযোগিতায় এটি মোকাবেলা করা সম্ভব।

সর্বশেষ
জনপ্রিয়

অর্থনীতি ও বাণিজ্য থেকে আরো

আরো দেখুন
চাল-ডাল ও চিনিতে কর নিয়ে যা জানালো এনবিআর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে চাল, ডাল, চিনি ও খেজুরসহ সব ধরনের নিত্যপণ্যের ওপর নতুন করে কোনো কর বাড়ানো হচ্ছে না। বৃহস্পতিবার (১৪ মে) এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা ওই বৈঠকে এনবিআরের প্রস্তাবিত খসড়া পর্যালোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এসব পণ্যের ওপর থাকা উৎসে কর আগের মতোই দশমিক ৫০ শতাংশ রাখা হয়েছে। অর্থাৎ, নতুন বাজেটে ডাল বা চিনির মতো নিত্যপণ্যের দাম করের কারণে বাড়ার কোনো আশঙ্কা থাকছে না। বৈঠকে আরও জানানো হয়, সাধারণ মানুষের ব্যাংক জমার ওপরও থাকছে বিশেষ সুবিধা। ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমার ক্ষেত্রে কোনো আবগারি শুল্ক দিতে হবে না গ্রাহকদের। তবে মধ্যবিত্তকে স্বস্তি দিলেও বিলাসবহুল জীবনযাপনে কড়াকড়ি আরোপ করছে সরকার। ৩ হাজার ৫০০ সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এছাড়া অনলাইন গেমিং থেকে আয়ের ওপর ২৫ শতাংশ কর বসানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন বাজেটে করের জাল বাড়াতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হচ্ছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে ভ্যাট কর্মকর্তার কোনো অনুমোদন ছাড়াই অনলাইনে তাৎক্ষণিক এই নম্বর পাওয়া যাবে। এনবিআর জানিয়েছে, আগামী অর্থবছরে সব মিলিয়ে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তবে সরকারের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের রান্নাঘরে। চাল, ডাল ও চিনির মতো পণ্যে কর না বাড়ানোর ফলে পাইকারি ও খুচরা বাজারে দামের যে কৃত্রিম উল্লম্ফন দেখা দেয়, তা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যখন মূল্যস্ফীতি বড় চ্যালেঞ্জ, তখন এই সিদ্ধান্তকে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য ‘অক্সিজেন’ হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, নিত্যপণ্যে কর না বাড়ালেও মোটরবাইক বা ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নতুন কর আরোপের পরিকল্পনা যাতায়াত খরচ বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে, ৩ হাজার ৫০০ সিসির গাড়িতে কর ৫ গুণ বাড়ানো হয়েছে, যা স্পষ্ট করে দেয় যে—সরকার রাজস্ব আদায়ের মূল চাপটি সাধারণ মানুষের বদলে উচ্চবিত্তদের ওপরই রাখতে চাইছে।

ডেস্ক রিপোর্ট ১৪ মে, ২০২৬ 0
বাংলাদেশ ব্যাংক

ব্যবসায়ীদের চাপ কমাতে ঋণের জরিমানা সুদ কমালো বাংলাদেশ ব্যাংক

এবার ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

এবার ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

বাইকের মালিকদের জন্য দুঃসংবাদ, দিতে হবে নতুন কর

বাইকের মালিকদের জন্য দুঃসংবাদ, দিতে হবে নতুন কর

দুই সপ্তাহে ডিমের দাম ডজনপ্রতি বেড়েছে ২৫ টাকা
দুই সপ্তাহে ডিমের দাম ডজনপ্রতি বেড়েছে ২৫ টাকা

টানা বৃষ্টি আর ডিজেল সংকটের প্রভাবে দেশের ডিমের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খামারের লাল ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে প্রায় ১২ টাকায়। সাদা ডিমের দাম প্রতি ডজন ১৪০ টাকা। অথচ দুই সপ্তাহ আগেও লাল ডিম বিক্রি হয়েছিল ১২৫ থেকে ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে। মঙ্গলবার তেজগাঁও ডিমের পাইকারি বাজারে লাল ডিম প্রতি পিস বিক্রি হয়েছে ১০ টাকা ৮০ পয়সা এবং সাদা ডিম ১০ টাকায়। খামার পর্যায়ে লাল ডিমের দাম ছিল প্রতি পিস ১০ টাকা ৪০ পয়সা। শাহজাদপুরের ডিম বিক্রেতা আল আমিন বলেন, পাইকারি পর্যায়েই দাম বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। খামারিদের অভিযোগ, টানা ভারী বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে ডিম উৎপাদন কমে গেছে। তারা বলছেন, গত ৮ থেকে ১০ দিনের বৃষ্টির কারণে খামারে পর্যাপ্ত আলো পাওয়া যাচ্ছে না, যা ডিম উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি ডিজেল সংকটের কারণে অনেক খামারেই জেনারেটর চালানো কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব এবং ইউনাইটেড অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক খন্দকার মোহাম্মদ মহসিন বলেন, তার খামারের ধারণক্ষমতা ১ লাখ ২০ হাজার লেয়ার মুরগির হলেও বর্তমানে তিনটি খামারে রয়েছে মাত্র ১৫ থেকে ১৭ হাজার মুরগি। তিনি বলেন, “ডিজেল সংকটের কারণে জেনারেটর চালানো যাচ্ছে না। তিন দিনের জন্য মাত্র ১০ লিটার ডিজেল পাওয়া যাচ্ছে।” তিনি আরও জানান, গত ৭ থেকে ৮ মাস ধরে খামারিরা উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করেছেন। যেখানে উৎপাদন খরচ প্রতি ডিমে ১০ থেকে ১০ টাকা ৫০ পয়সা, সেখানে দীর্ঘ সময় পাইকারিতে ডিম বিক্রি হয়েছে ৭ থেকে ৮ টাকায়। এতে লোকসানে পড়ে অনেক খামারি খামার বন্ধ করে দিয়েছেন বা উৎপাদন কমিয়ে দিয়েছেন। মহসিন বলেন, “মেঘলা আবহাওয়া ও বৃষ্টি অব্যাহত থাকলে ডিম উৎপাদন ১২ থেকে ১৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। পর্যাপ্ত আলো না থাকলে মুরগির উৎপাদন কমে যায়।” বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বাপন দে বলেন, লেয়ার মুরগির জন্য প্রতিদিন অন্তত ১৬ ঘণ্টা আলো প্রয়োজন। দিনের আলোর পাশাপাশি অতিরিক্ত কৃত্রিম আলোরও দরকার হয়। কিন্তু টানা মেঘলা আবহাওয়ায় পর্যাপ্ত আলো না পাওয়ায় মুরগির হরমোনে প্রভাব পড়ে এবং ডিম উৎপাদন কমে যায়। তিনি আরও বলেন, এ বছর স্বাভাবিক সময়ের আগেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। অনেক খামারি প্রস্তুত না থাকায় সমস্যায় পড়েছেন। ডিমের হঠাৎ দাম বৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ। গুলশানের একটি বাসার নিরাপত্তাকর্মী জাহিদুল ইসলাম বলেন, “চাল, তেল, চিনি, মাছ-মাংস সবকিছুর দামই বেশি। ডিমটাই কিছুটা নাগালের মধ্যে ছিল, এখন সেটার দামও ডজনপ্রতি ২০ টাকা বেড়ে গেছে।” বিশ্লেষকদের মতে, উৎপাদন ব্যাহত হওয়া এবং দীর্ঘদিনের লোকসানের কারণে খামার কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে সামনে ডিমের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক ১১ মে, ২০২৬ 0
ছবিঃ ইন্টারনেট

এক সপ্তাহেই কয়েক দফা পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

স্বর্ণের দাম

টানা দ্বিতীয়বার কমল স্বর্ণের দাম

ছবিঃ আন্সপ্লাশ

আবার কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২,২১৬ টাকা

আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম: ২৬ এপ্রিল ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার ও স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম কমায় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নতুন দর আজ সোমবার ২৭ এপ্রিলও অপরিবর্তিত রয়েছে। আজকের স্বর্ণের দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট — ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা ২১ ক্যারেট — ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা ১৮ ক্যারেট — ২ লাখ ২ হাজার ২০ টাকা সনাতন — ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা আজকের রুপার দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট — ৫ হাজার ৭১৫ টাকা ২১ ক্যারেট — ৫ হাজার ৪২৪ টাকা ১৮ ক্যারেট — ৪ হাজার ৬৬৬ টাকা সনাতন — ৩ হাজার ৪৯৯ টাকা বাজুস জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার। গত ১৫ এপ্রিল দাম বাড়ানোর পর আবার কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

অর্থনীতি ডেস্ক ২৭ এপ্রিল, ২০২৬ 0
হঠাৎ বাড়ল অফডকের ফুয়েল সারচার্জ, ব্যবসায়ীদের ক্ষোভ

হঠাৎ বাড়ল অফডকের ফুয়েল সারচার্জ, ব্যবসায়ীদের ক্ষোভ

আজকের স্বর্ণের দাম: ২০ এপ্রিল ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২০ এপ্রিল ২০২৬

এপ্রিলের ১৮ দিনেই এল ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স; বেড়েছে ১৬ শতাংশ

এপ্রিলের ১৮ দিনেই এল ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স; বেড়েছে ১৬ শতাংশ